Logo
Logo
×

রাজনীতি

কাজী মনিরের নেতৃত্বে পদযাত্রায় বিশাল শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০১:৪৫ পিএম

কাজী মনিরের নেতৃত্বে পদযাত্রায় বিশাল শোডাউন
Swapno

 

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার ও একদফা দাবী বাস্তবায়ন এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদযাত্রা সফল করার লক্ষ্যে বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে রূপগঞ্জের হাজার হাজার জনতা রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।

 

মঙ্গলবার (১৮ জুলাই) তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে রূপগঞ্জের হাজার হাজার জনতা রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে যোগদান করেন।

 

এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম, বিএনপি নেতা শরীফ আহম্মেদ টুটুল, কাঞ্চন পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক খান, যুগ্ম আহবায়ক মহিবুর রহমান, যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম বিপুল, যুগ্ম আহবায়ক দেওয়ান জাকির হোসেন, তারার পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন রিপন, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সহ- সভাপতি আবু মোহাম্মদ মাসুম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদসহ রূপগঞ্জ উপজেলা বিএনপি'র ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন