Logo
Logo
×

রাজনীতি

পদযাত্রায় তাক লাগালেন মামুন রোজেল পান্না

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০৮:০৭ পিএম

পদযাত্রায় তাক লাগালেন মামুন রোজেল পান্না
Swapno


সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার ও একদফা দাবী বাস্তবায়ন এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে পদযাত্রা কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মামুন মাহমুদ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল ও সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পান্না মোল্লার নেতৃত্বাধীন পদযাত্রায় হাজার হাজার জনতার অংশগ্রহণের মাধ্যমে চমক দেখালেন।

 

 

মঙ্গলবার ১৮ জুলাই বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত জালকুড়ি বাসস্ট্যান্ড থেকে শুরু করে সাইনবোর্ড এলাকা পর্যন্ত ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং হাজারো জনতার অংশগ্রহণের মাধ্যমে পদযাত্রা করেন। এ সময় তারা সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের দাবীসহ নানা স্লোগানের মাধ্যমে রাজপথ প্রকম্পিত করেন।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আকবর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হীরা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, ফতুল্লা থানা যুবদলের সাবেক সভাপতি একরামুল কবির মামুন, ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন বারী।

 

 

 সিদ্ধিরগঞ্জ ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি উকিল উদ্দিন ভূঁইয়া, ৭ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি টিএইচ তোফা, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন ও ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেনসহ সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপি ও অংগসংগঠনের নেতা-কর্মীরা।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন