Logo
Logo
×

রাজনীতি

শান্তি সমাবেশে প্রতীক ঘোষাল (পল) এর নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০৬:২৯ পিএম

শান্তি সমাবেশে প্রতীক ঘোষাল (পল) এর নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান
Swapno

 

বিএনপি জামাত জোটের দেশ বিরোধী চক্রান্ত ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন অব্যাহত রাখার পক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের আয়োজিত শান্তি সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন নাসিক ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রতীক ঘোষাল (পল)।

 

গতকাল বুধবার (১৯ জুলাই) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন। সভাপতিত্বে করেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.খোকন সাহা।

 

এসময় ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের মিছিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক গাজী আব্দুল রশিদ, ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক কার্যকরী সদস্য শাহবুদ্দিন মাষ্টার, স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রবীর সরকার, কৃষকলীগ নেতা পংকশ রায়, সাগর দেবনাথ, দিপক বিশ্বাস, কালা খান, মাসুদ, দেবাশীষ ঘোষাল, হাসান, হান্নান, সুব্র সাহা সহ প্রমুখ। এস.এ/জেসি
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন