Logo
Logo
×

রাজনীতি

উত্তর-দক্ষিণের টানাটানিতে সম্মেলন এখন খানপুরে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০৬:৪৩ পিএম

উত্তর-দক্ষিণের টানাটানিতে সম্মেলন এখন খানপুরে
Swapno

 

# উত্তরের শামীম ওসমান অনুসারীরা চান ঈদগাহ মাঠ
# দক্ষিণের আইভী অনুসারীরা চান শেখ রাসেল পার্ক মাঠ  

 

 

সকল জল্পনা কল্পনা কাটিয়ে দীর্ঘ ১৯ মাস নারায়ণগঞ্জ জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হতে যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে আগামী ৩১ জুলাই জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু এই সম্মেলনকে সাফল্য মন্ডিত করার জন্য ইতোমধ্যে পৃথক ভাবে সম্মেলন প্রস্তুতি কমিটি হয়েছে।

 

একই সাথে এই সম্মেলনকে সফল করার জন্য যৌথ প্রস্তুতি কমিটি হয়েছে। তবে সম্মেলনের স্থান নির্ধারণ নিয়ে উত্তর দক্ষিন নেতৃবৃন্দের টানাহেচড়া চললেও তাদের কাউকে পাত্তা না দিয়ে অন্য স্থানে ভেন্যু নির্ধরাণ করা হয়েছে।

 

এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল সহ তার সমর্থকরা চান জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন মাসদাইর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হোক। সাংসদ শামীম ওসমান অনুসারীদের দলীয় নেতারা উত্তর মেরু হিসেবে চিনে থাকেন।

 

অপর দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াত আইভী অনুসারীরা চান নগরীর জিমখানা শেখ রাসেল পার্ক মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হোক।

 

শামীম ওসমান অনুসারীদের মাঝে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন সহ তার সমর্থক মাসদাইর ঈদগাহে সম্মেলনের ভেন্যু নির্ধারণের জান্য প্রস্তাব জানান। অপরদিকে তাহের উদ্দিন সানি নগরীর শেখ রাসেল পার্কে এই সম্মেলন করার প্রস্তাব জানান। তাদের প্রস্তাব মতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই দুই ভেন্যু পরিদর্শনও করেন।

 

তাদের এই উত্তর দক্ষিন মেরুর টানাটানিতে কেন্দ্রীয় নেতারা খানপুর ৩শ’ শয্যা হাসপাতাল সড়কে জেলা মহানগর সম্মেলনের ভেন্যুর স্থান নির্ধারণ করেন। আর সেই অনুযায়ী জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের পদপ্রত্যাশী নেতারা প্রস্তুতি নিচ্ছেন।

 

খোঁজ নিয়ে জানা যায়, ১বছরের বেশি সময় ধরে নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক লীগকে ঢেলে সাজানোর কাজ করে যাচ্ছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের একাধিক টিম। ইতোমধ্যে ফতুল্লা সিদ্ধিরগঞ্জ ছাড়া জেলার প্রতিটি থানার স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হয়েছে। ২১ জুলাই রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হবে।

 

এছাড়া নারায়ণগঞ্জ মহাগরের ২৭টি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হলেও কোন ওয়ার্ডেই কমিটি ঘোষনা হয় নাই। কমিটি ঘোষনা না হওয়ায় পদপ্রত্যাশী নেতারা হতাশ হয়ে রয়েছে। তাই জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের পদপ্রত্যাশীরা চান সম্মেলনের দিন যেন নতুন কমিটিতে আসা ব্যক্তিদের নাম ঘোষনা করা হয়। একই সাথে তৃনমূলের নেতাদেরও একই দাবী উঠেছে।

 

দলীয় সূত্রমতে জানা যায়, জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের যৌথ প্রস্তুতি সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেতা কর্মীরা অমুক ভাই তমুক ভাইয়ের কর্মী বলা তারা হতাশ হন। কেননা আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন সকলেই বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরন করে রাজনীতি করেন বলে তা অকপটে স্বীকার করেন।

 

কিন্তু নারায়ণগঞ্জে কেউ ভাইয়ের রাজনীতি করেন আবার কেউ বোনেরে রাজনীতি করেন এমন চিত্র ফুটে উঠায় এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা হতাশা প্রকাশ করেন। যৌথ সভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মোবাশ্বের চৌধুরী তার বক্তব্যে বলেন, আমরা এখানে এসে হতাশ হয়েছি। এসে দেখি আপনারা অমুক তমুক ভাইয়ের লোক হিসেবে পরিচয় দিচ্ছেন।

 

যা দলের জন্য মোটেও কাম্য নয়। আমরা বঙ্গবন্ধুর আদর্শের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী। অমুক ভাই তুমক ভাইয়ের কথা ভুলে যেতে হবে। পরে তিনি সম্মেলন সফল করার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী নির্বাচনের আগে দলের সংগঠনকে শক্তিশালী হিসেবে গড়ে তুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাছাড়া ক্ষমতাসীন দলের মাঝে নারায়ণগঞ্জে রাজনীতিতে উত্তর দক্ষিন মেরুর দুই জনপ্রতিনিধির ব্যাপক দলের মাঝে প্রভাব রয়েছে। তা কমিটি গঠন কিংবা মনোননের ক্ষেত্রেও হতে পারে। তাই এই সম্মেলন নিয়ে ভেনু নিয়ে টানাটানি শুরু হওয়ায় দুই মেরুর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে তা খানপুর হাসপাতাল রোডে নির্ধারণ করা হয়।

 

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম বলেন, সম্মেলনকে সফল করার জন্য ইতোমধ্যে ভেন্যু ও দিনক্ষন নির্ধরাণ করা হয়েছে। এই সম্মেলন সফল করার জন্য সোনারগাঁ থেকে আমার নেতৃত্বে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে উপস্থিত হব। ইতেমাধ্যে তার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।

 

জেলা স্বেচ্ছাসেবক লীগের আরেক সভাপতি প্রার্থী জামির হোসেন রনি জানান, সম্মেলনকে সফল করার জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। দীর্ঘ দিন পর নারায়ণগঞ্জ জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ঝাঁকজমকপূর্ন ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে আমাদের কমিটি সম্মেলন স্থলে ঘোষনা করার জন্য আমরা দাবী জানাই।

 

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী কায়কোবাদ রুবেল জানান, আমাদের সম্মেলনের ভেন্যু খানপুর হাসপাতাল রোডে নির্ধারণ করা হয়েছে। আমরা প্রস্তাব রেখে ছিলাম নগরীর শেখ রাসেল পার্কে করার জন্য। অপরদিকে আরেকটি পক্ষ চেয়ে ছিল মাসদাইর ঈদগাহ মাঠে হোক। কেননা সেখানে হলে মানুষ সমালোচনা করতে পারে। তাই দুই পক্ষের প্রস্তাবকে বাদ দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসপাতাল রোডে সিদ্ধান্ত দেন। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন