Logo
Logo
×

রাজনীতি

একি হাল জাতীয় পার্টির!

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০৭:৩৩ পিএম

একি হাল জাতীয় পার্টির!
Swapno

 

# ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
# সারা দেশেই জনগনের মন থেকে মুছে যাচ্ছে জনপ্রিয় দলটি

 

 

এবার ঢাকা-১৭ আসনে হিরো আলমের চেয়েও কম ভোট পেয়েছে জাতীয় পার্টি। এই নির্বাচনে হিরো আলম দ্ধিতীয় এবং জাতীয় পার্টি তৃতীয় হয়েছে। তাই জনমনে প্রশ্ন উঠেছে সাবেক প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের এক সময়কার জনপ্রিয় এই দলটির জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকেছে। সরকারের তথী আওয়ামী লীগের দালালী করতে গিয়ে এমন দশা হয়েছে বলে খোদ এই দলের নেতারাই মনে করেন। কারন এক সময় অন্তত প্রতীক হিসাবে লাঙ্গলের একটি ভোট ব্যাং ছিলো।

 

কিন্তু এখন কোথায় গেলো সেই ভোট ব্যাংক। সম্প্রতি দেশের কোনো নির্বাচনেই জিততে পারছে না জাতীয় পার্টি। শুধু তাই নয়। অনেক স্থানে জাতীয় পার্টির প্রার্থীরা তাদের জামানত পর্যন্ত হারাচ্ছে। এক কথায় বলতে গেলে এরই মাঝে একেবারে ধ্বংস হয়ে গেছে জাতীয় পার্টি। তাইতো এই দলের প্রধান জিএম কাদের এখন বলছেন দলের কেউ যদি আওয়ামী লীগের দালালী করেন তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

 

কিন্তু প্রশ্ন হলো জাতীয়পার্টির এমন করুন হাল কেনো হলো? এর একটিই কারন তারা কাগজে কলমে জাতীয় সংসদদে বিরোধী দল। কিন্তু বাস্তবে তারা সরকারের দোষর। গত পনেরো বছর ধরে জাতীয় পার্টি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আওয়ামী লীগকে সহায়তা করে আসছে। তারা জনগনের স্বার্থে সরকারের বিরুদ্ধে একটি কথাও বলেন নাই। বরং এই দলের নেতারা উল্টো সব সময় বিএনপির সমালোচনা করে এসেছে। এক কথায় সরকারের সঙ্গে থেকে হালুয়া রুটির ভাগ নিয়েছে জাতীয়পার্টি।

 

আর এ বিষয়টি মোটেও সহজ ভাবে নেয়নি দেশের সাধারন মানুষ। কারন মানুষ দেখছে যেখানে বিএনপি সহ প্রকৃত বিরোধী দলগুলির নেতাকর্মীরা জেল খাটছে, একের পর এক মামলার আসামী হচ্ছে। অনেকে হত্যাকান্ডের এবং গুমের শিকার হচ্ছে। কিন্তু জাতীয় পার্টির নেতারা নিজেদেরকে বিরোধী দল দাবি করলেও বাস্তবে তারা আরাম আয়েশে দিন কাটাচ্ছে এবং সরকারী দলের সাথে থেকে সব ধরনের সুবিধা ভোগ করছে।

 

জনগনের জন্য নূন্যতম কোনো ত্যাগ শিকার করছে না। ফলে যা হবার তাই হয়েছে। বাস্তবে এক সময়কার জনপ্রিয় রাজনৈতিক দল জাতীয় পার্টি এখন জনগনের মন থেকে মুছে গেছে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন