Logo
Logo
×

রাজনীতি

বিএনপি বা নালিশ পার্টি পদযাত্রা হবে মরণযাত্রা : আহসান হাবিব

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০৮:৪৬ পিএম

বিএনপি বা নালিশ পার্টি পদযাত্রা হবে মরণযাত্রা : আহসান হাবিব
Swapno


নারায়ণগঞ্জ আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব বলেছেন, বিএনপি তথা বাংলাদেশ নালিশ পার্টি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির বা নালিশ পার্টির পদযাত্রা নাকি জয়যাত্রা পরিণত হবে। আমি তার কথার প্রতি উত্তরে একথাই বলতে চাই, নালিশ পার্টির পদযাত্রা জয়যাত্রায় পরিণত হবে না বরং মরণ যাত্রায় প্রতিষ্ঠিত হবে।

 

 

যেমনি মরণ যাত্রায় প্রতিষ্ঠিত হয়েছিল, ২০১৪ সালের নির্বাচনে তারা নির্বাচন প্রতিহতের ঘোষনা দিয়ে সারা বাংলাদেশে ৫০০ পাচঁশতটি বিদ্যালয় জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছিলো। নির্বাচনের কর্মকর্তাসহ অনেকেই আহত এবং নিহত হয়েছিলেন। সেদিনই তাদের প্রথম মরন হয়েছিলো। তিনি আরো বলেন, ২০১৮ সালের তামাশার নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে তামাশামূলক পরিণত করে। একটি আসনের মধ্যে দুই/তিন/চার জন পর্যন্ত প্রার্থী দিয়ে নির্বাচনটাকে  তামাশায় পরিনত করতে চেয়েছিলো।

 

 

কিন্তু সে নির্বাচনে তাদের বিপুল পরাজয়ের মাধ্যমে তাদের দ্বিতীয় মরণ হয়েছিলো। বিশ্বাস করি আগামী দ্বাদশ সংসদ নির্বাচন হবে জননেত্রী শেখ হাসিনার অধীনে বির্বাচন কমিশনের বাংলাদেশের সংবিধান সম্মত ভাবে। বিশ্বাস করি সে নির্বাচনে বাংলাদেশের জনগন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কারনে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

 

 

আর তা হবে বিএনপির চূড়ান্ত মরণ বিএনপি কথায় কথায় আওয়ামিলীগকে আন্দোলনের ভয় দেখায়। তাদের কথা শুনে আমাদের হাসি পায়। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে আন্দোলন করার জন্যই। আওয়ামী লীগ আন্দোলন করতে করতে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত পরিনত হয়েছে।

 

 

বঙ্গবন্ধুর সৈনিকেরা যখন রাজপথে নেমেছে অবশ্যই বিশ্বাস করি আগামী যে সংসদ নির্বাচন সেই নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে বঙ্গবন্ধুর সৈনিকেরা রাজপথ ছেড়ে যাবে। এর আগে একটি মূহুর্তের জন্য ঐ বিএনপির হুমকি-ধমকি কে ভয় পেয়ে আওয়ামিলীগের নেতা কর্মীরা বাড়ি ফিরে যাবে না।

 

 

অবশ্যই জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের ধারা চলমান রেখেছেন সেই চলমান ধারাকে অব্যাহত রাখার মানুষই বঙ্গবন্ধুর সৈনিকেরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। বুধবার ১৯ জুলাই বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি অংশ হিসেবে চার বিভাগে জেলা এবং মহানগরের কর্মসূচী অনুযায়ী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ বিএনপি ও জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব আনোয়ার হোসেন।  এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন