শাহিন-কায়সারের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের শোক র্যালি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০৯:১৫ পিএম
বিএনপি’র কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ পদযাত্রা'য় লক্ষীপুরে কৃষকদল নেতা সজীব হোসেনকে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির শোক র্যালি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির শোক র্যালিতে নারায়ণগঞ্জ জেলা কৃষকদল বিশাল শোডাউন নিয়ে অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে ঢাকা- নারায়ণগঞ্জ লিংকরোডস্থ পাসপোর্ট অফিসের সামনে থেকে সাইনবোর্ড মোড় পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা বিএনপির শোক র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির শোক র্যালিতে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহিন মিয়া এবং সদস্য সচিব কায়সার রিফাতের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে জেলা কৃষকদলের সকল ইউনিটের নেতৃবৃন্দদের নিয়ে যোগদান করেন ।
এ সময় নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের বিভিন্ন থানা ইউনিয়ন ওয়ার্ডসহ সকল ইউনিটের নেতাকর্মী জেলা কৃষকদলের নেতৃত্বে শোক র্যালিতে অংশগ্রহণ করেন।


