Logo
Logo
×

রাজনীতি

সায়েমের নেতৃত্বে ব্যাপকভাবে জেলা স্বেচ্ছাসেবক দলের শোক মিছিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ১০:২৫ পিএম

সায়েমের নেতৃত্বে ব্যাপকভাবে জেলা স্বেচ্ছাসেবক দলের শোক মিছিল
Swapno

 

 

লক্ষীপুরে বিএনপি’র কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি চলাকালে পুলিশের গুলিতে কৃষকদল নেতা সজীব হোসেন হত্যার অভিযোগ তুলে প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির শোক র‌্যালিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমের নেতৃত্বে হাজারো নেতাকর্মী নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের যোগদান। ।

 

বৃহস্পতিবার ( ২০ জুলাই ) বিকেল চারটায় ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোর্ড পাসপোর্ট অফিসের সামনে থেকে শুরু হয়ে সাইনবোর্ড মোড়ে গিয়ে সমাপ্তি করে। এ সময়ে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মুখে একটাই শ্লোগান 'খুন হয়েছে আমার ভাই খুনি তোদের রক্ষা নাই' ।' মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়া মুক্তি চাই'।

 


এ সময় আনোয়ার সাদাত সায়েমের নেতৃতে শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সালাউদ্দিন সালু, সদস্য সচিব মো. নাছির উদ্দিন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম (রফিক), ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিনসহ জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন সকল ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন