শোক র্যালিতে ফতুল্লা থানা বিএনপির বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ০৪:০৫ পিএম
গত ১৮ জুলাই বিএনপির কেন্দ্রীয় ঘোষিত পদযাত্রা প্রেগ্রামে লক্ষীপুরে কৃষকদল নেতা সজীব হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শোক র্যালীতে ফতুল্লা থানা বিএনপির বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণ করেন।
২০ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় এ শোক সভায় ফতুল্লা থানা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট বারী ভূইয়ার নেতৃত্বে নেতাকর্মীরা অংশগ্রহণ করে। উক্ত শোক সভায় ফতুল্লা থানার আওয়াতাধীন পাঁচটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের কয়েকশত নেতাকর্মীরা এ শোক সভায় এসে সফল মন্ডিত করে। এন.হুসেইন রনী /জেসি


