Logo
Logo
×

রাজনীতি

জেলা বিএনপির শোক র‌্যালীতে কাশিপুর ইউনিয়ন বিএনপির অংশগ্রহণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ০৪:০৫ পিএম

জেলা বিএনপির শোক র‌্যালীতে কাশিপুর ইউনিয়ন বিএনপির অংশগ্রহণ
Swapno


গত ১৮ জুলাই বিএনপির কেন্দ্রীয় ঘোষিত পদযাত্রা প্রেগ্রামে লক্ষীপুরে কৃষকদল নেতা সজীব হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শোক র‌্যালীতে কাশিপুর ইউনিয়ন বিএনপির অংশগ্রহণ করেন। ২০ জুলাই বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় সাইনবোর্ড পাসপোর্ট অফিসের সামনে এই র‌্যালিতে কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আরিফ মন্ডলের নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহন।

 

 

উক্ত শোক র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শাহিন কাদির, কাশিপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মেজবাহ উদ্দিন দুলাল, কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল রানা,কাশিপুর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন, কাশিপুর ৩নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আজিজুল রহমান, ১নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক জামাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন