জেলা বিএনপির শোক র্যালীতে তারারো পৌর বিএনপির অংশগ্রহণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ০৪:০৬ পিএম
গত ১৮ জুলাই বিএনপির কেন্দ্রীয় ঘোষিত পদযাত্রা প্রেগ্রামে লক্ষীপুরে কৃষকদল নেতা সজীব হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শোক র্যালীতে তারাবো পৌর বিএনপির অংশগ্রহণ করেন।
২০ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় সাইনবোর্ড পাসপোর্ট অফিসের সামনে এ শোক র্যালিতে তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান ও সাধারন সম্পাদক হাফিজুর রহমান পিন্টুর নেতৃত্বে নেতাকর্মীরা শোক র্যালীতে অংশগ্রহন করে।
উক্ত শোক র্যালীতে আরও উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক হাজী মফিজুল ইসলাম সহ তারাবো পৌর বিএনপির প্রত্যেকটি ওয়ার্ডের নেতৃবৃন্দ। এন.হুসেইন রনী /জেসি


