Logo
Logo
×

রাজনীতি

নার্ভাস হয়ে পড়েছে সরকার দাবি গিয়াস উদ্দিনের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ০৮:৩৫ পিএম

নার্ভাস হয়ে পড়েছে সরকার দাবি গিয়াস উদ্দিনের
Swapno

 

# ‘দেশে এখন ৬৯ এর গণঅভ্যুত্থানের মতো অবস্থা বিরাজ করছে’

 

 

এবার বিএনপিকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না। এমন কোনো নির্বাচন দেশের জনগন মেনে নেবে না। মানবে না আন্তর্জাতিক সম্প্রদায়ও। আর এটা বুঝতে পেরেই সিরিয়াসলি নার্ভাস হয়ে পরেছে সরকার। ফলে তারা নতুন করে দেশের জনগনকে ভয় দেখাতে চাইছে। কিন্তু আমরা পরিস্কার ভাবে একটি কথা বলতে চাই, আর সেটা হলো দেশে এখন ৬৯ এর গণঅভ্যুত্থানের মতো অবস্থা বিরাজ করছে।

 

গতকাল নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিন এই প্রতিনিধির সাথে এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশের সাধারণ মানুষ তাদের মুক্তির জন্য রাজপথে নেমে এসেছে। অকাতরে জীবন দিচ্ছে মানুষ। এখন আর কারো মাঝে বিন্দু মাত্র ভয়ডর কাজ করছে না। আপনারা সারা দেশে আন্দোলনের ধরন দেখলে বুঝতে পারবেন দেশের মানুষ বন্দুকের নলের সামনে বুক পেতে দিচ্ছে।

 

যারা শহীদ হচ্ছে এবং আহত হচ্ছে তাদের সবার বুকে গুলি লেগেছে। কারো পিঠে গুলি লাগেনি। অতএব বুঝতেই পারছেন, দেশে এখন গণঅভ্যুত্থান পূর্ব পরিস্থিতি বিরাজ করছে। যার ফলে নার্ভাস হয়ে সরকার নতুন করে হামলা মামলা আর হুমকি ধমকির পথ বেছে নিয়েছে। এতে হিতে বিপরিতে হচ্ছে। আন্তর্জাতিক মহলে সরকার আরো বিতর্কিত হচ্ছে। ফলে ভয় পেয়ে সরকারের মন্ত্রীরা রীতিমতো প্রলাপ বকতে শুরু করেছে।

 

গিয়াস উদ্দিন আরো বলেন, সরকার আন্তর্জাতিক মহলের এতো চাপের মুখে থেকেও ঢাকা-১৭ আসনে ভয়ানক অপকর্ম করেছে। একজন প্রার্থীকে রাস্তায় ফেলে নির্মম ভাবে পিটিয়েছে তাও আবার পুলিশের সামনে। এটা করে তারা প্রমান করেছে আর যাই এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

 

তাই আমরা বলবো সরকার এতোটাই ভীত হয়ে পরেছে যে হিরো আলমের মতো একজন প্রার্থী যার নাকি কোনো রাজনৈতিক দল নেই বা সাংগঠনিক শক্তি নেই তার ভয়েও অস্থির হয়ে পরেছিলো সরকার। তারা হিরো আলমের উপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। যা কিনা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি টার্নিং পয়েন্ট হয়ে উঠেছে।

 

তার কাছে নারায়ণগঞ্জের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে গিয়াস উদ্দিন বলেন, সারা নারায়ণগঞ্জে সাধারণ জনগন জেগে উঠেছে। তারা তাদের অধিকার আদায়ের আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে। আপনারা জানেন আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলাম। মুক্তিযুদ্ধপূর্ব সময়ে যেভাবে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ জেগে উঠেছিলো এখন একই অবস্থা বিরাজ করছে।

 

আমরা যে পদযাত্রা করেছি নারায়ণগঞ্জে সেটা ছিলো স্বাধীনতার পর সর্ববৃহৎ। পদযাত্রায় লাখো জনতার ঢল নেমেছিলো। তাই আমরা বলবো যতো দিন যাচ্ছে ততোই বিএনপির কর্মসূচিগুলিতে গণমানুষের উপস্থিতি বাড়ছে। তাই এবার গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই এই সরকারের বিদায় ঘটবে বলে আমি বিশ্বাস করি। খুব শিগগিরই ক্ষমতা ছেড়ে পালাবে এই অবৈধ ফ্যাসিষ্ট সরকার। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন