Logo
Logo
×

রাজনীতি

“শিগগিরই দেশে নিয়ন্ত্রণ হারাবে সরকার”

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ০৩:০৩ পিএম

“শিগগিরই দেশে নিয়ন্ত্রণ হারাবে সরকার”
Swapno


দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ড. নাজমুল আহসান কলিম উল্লাহ বলেছেন, আগামী দিনগুলিতে চলমান আন্দোলনের অস্থিরতা আরো বাড়বে। দুই সপ্তাহ দেশে অস্থিরতা থাকবে। এক পর্যায়ের বিরোধীদের আন্দোলন চরম আকার ধারন করবে। তারপর দেশে সরকারের কোনো নিয়ন্ত্রন থাকবে না। নিয়ন্ত্রনহীন হয়ে পরবে দেশ।

 

 

তিনি জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেলের টকশোতে এসব কথা বলেন। শিক্ষাবিদ কলিম কলিম উল্লার সরকার পন্থী বা আওয়ামী পন্থী একজন বুদ্ধিজীবী হিসাবে পরিচিতি থাকলেও সম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষ্যে বেশ জোরালো কন্ঠে কথা বলছেন।

 

 

তিনি মার্কিন যুক্তরাস্ট্র সহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলছেন এবং করছেন সেগুলোকে সমর্থন করছেন। তার পরিস্কার বক্তব্য হলো, পশ্চিমারা এ দেশে বিশেষ কোনো দলকে রাস্ট্র ক্ষমতায় বসাতে চায় না। তারা চায় একটি অবাধ ও সুষ্টু নির্বাচন। তারা একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়।

 

 

বিগত দুটি জাতীয় নির্বাচন একেবারেই কোনো গ্রহনযোগ্যতা না পাওয়ায় পশ্চিমাদের এই তৎপরতা যথার্থ বলেই মনে করেন কলিম উল্লাহ। বিভিন্ন টকশোতে তিনি আরো বলেন পশ্চিমাদের এই ন্যায় সঙ্গত দাবী সরকার যদি না মানে তাহলে বাংলাদেশের বিরাট ক্ষতি হবে এবং দীর্ঘ মেয়াদে এই দেশ অর্থনৈতিকভাবে একেবারে পঙ্গু হয়ে পরবে।

 

 

তাই সরকারের সামনে সব দলের অংশগ্রহনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। সরকার এই দাবি না মানলে দেশের নিয়ন্ত্রণ আর বেশি দিন সরকারের হাতে থাকবে না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন