Logo
Logo
×

রাজনীতি

আঙ্গুরের নির্দেশনায় যুবদল স্বেচ্ছাসেবকদল ছাত্রদলের অংশগ্রহণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ১১:৩৪ পিএম

আঙ্গুরের নির্দেশনায় যুবদল স্বেচ্ছাসেবকদল ছাত্রদলের অংশগ্রহণ
Swapno

 

ঢাকায় তারুণ্যের সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ-২ সাবেক সফল সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুরের নির্দেশনায় আড়াইহাজার উপজেলা ও পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতাকর্মীরা বিশাল শোডাউনের মাধ্যমে তারুণ্যের সমাবেশে অংশগ্রহণ করেন ।

 

শনিবার (২২ জুলাই) বেলা ২টায় ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ-২ সাবেক সফল সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুরের নির্দেশনায় ব্যাপকভাবে অংশগ্রহণ করেন আড়াইহাজার উপজেলা ও পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতাকর্মীরা লাল, হলুদ সবুজ রং এর ক্যাপ ও ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

এ সময় আতাউর রহমান খাঁন আঙ্গুরের নির্দেশনায় উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা ও পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন