Logo
Logo
×

রাজনীতি

তারুণ্যের সমাবেশে সালু-রফিকের বিশাল শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ১০:০০ এএম

তারুণ্যের সমাবেশে সালু-রফিকের বিশাল শোডাউন
Swapno

 

ঢাকায় তারুণ্যের সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি প্রার্থী ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সালাউদ্দিন সালু এবং নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক প্রার্থী ও রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের পক্ষে বিশাল শোডাউন নিয়ে তারুণ্যের সমাবেশ অংশগ্রহণ করেন।

 

শনিবার (২২ জুলাই) বেলা ২টায় ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের পক্ষে ব্যাপকভাবে নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি প্রার্থী ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সালাউদ্দিন সালু এবং নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক প্রার্থী ও রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। এ সময় স্বেচ্ছাসেবকদলের হলুদ রং এর ক্যাপ ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন।

 

এ সময় সালাউদ্দিন সালু ও রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং বিশেষ ভাবে সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন