তারুণ্যের সমাবেশে রানা-বাবুর বিশাল শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ১০:০৫ এএম
ঢাকায় তারুণ্যের সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রানা ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুর নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের পক্ষে বিশাল শোডাউন নিয়ে তারুণ্যের সমাবেশ অংশগ্রহণ করেন।
শনিবার (২২ জুলাই) বেলা ২টায় ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের পক্ষে ব্যাপকভাবে নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রানা ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু। এ সময় স্বেচ্ছাসেবকদলের হলুদ রং এর ক্যাপ ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন।
এ সময় সাখাওয়াত হোসেন রানা ও মমিনুর রহমান বাবুর নেতৃত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি কামালউদ্দিন জনি, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হামিদুর রহমান সুমন, জি এস নজরুল, সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তার, সাবেক কোষাধ্যক্ষ শহীদ, সাবেক প্রচার সম্পাদক আমান শিকদার, পলাশ, পাপ্পু, দুলাল হোসেন, রুহুল আমিন, বাঁধন, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সাইফুল ইসলাম, রুবেল কিবরিয়া প্রমুখ।


