তারুণ্যের সমাবেশে নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা মানিকের বিশাল শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ১০:১৪ এএম
ঢাকায় তারুণ্যের সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুর রহমান মানিক নারায়ণগঞ্জ জেলা যুবদলের পক্ষে বিশাল শোডাউন নিয়ে তারুণ্যের সমাবেশ অংশগ্রহণ করেন।
শনিবার (২২ জুলাই) বেলা ২টায় ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের পক্ষে ব্যাপকভাবে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুর রহমান মানিক। এ সময় যুবদলের লাল রং এর ক্যাপ ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন।
এ সময় আরিফুর রহমান মানিকের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


