Logo
Logo
×

রাজনীতি

তারুণ্যের সমাবেশে কেন্দ্রীয় যুবদল নেতা সাদেকের বিশাল শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ১০:২০ এএম

তারুণ্যের সমাবেশে কেন্দ্রীয় যুবদল নেতা সাদেকের বিশাল শোডাউন
Swapno

 

ঢাকায় তারুণ্যের সমাবেশকে সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় যুবদলের ১নং সদস্য সাদেকুর রহমান সাদেক নারায়ণগঞ্জ জেলা যুবদলের পক্ষে বিশাল শোডাউন নিয়ে তারুণ্যের সমাবেশ অংশগ্রহণ করেন।

 

শনিবার (২২ জুলাই) বেলা ২টায় ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের পক্ষে ব্যাপকভাবে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় যুবদলের ১নং সদস্য সাদেকুর রহমান সাদেক। এ সময় যুবদলের লাল রং এর ক্যাপ ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন।

 

এসময় সাদেকুর রহমান সাদেকের নেতৃত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া, ফতুল্লা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল খাঁন, আড়াইহাজার থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব, ফতুল্লা থানা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সৈকত হাসান ইকবাল, ফরহাদ প্রধানসহ নারায়ণগঞ্জ জেলা যুবদলের অর্ন্তভুক্ত বিভিন্ন থানা, ইউনিয়ন, ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন