Logo
Logo
×

রাজনীতি

সায়েমের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০২:৩৫ পিএম

সায়েমের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের শোডাউন
Swapno


ঢাকায় কেন্দ্র ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিভাগীয় তারুণ্যের সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন  নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।

 

 

গতকাল শনিবার (২২ জুলাই) দুপুর ২টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকায় বিভাগীয় তারুণ্যের সমাবেশে সরকার পতনের দাবিতে চলমান এক দফা আন্দোলনে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে এই সমাবেশ আয়োজন করা হয়েছে। এ সময় দেখা যায়, সমাবেশে যোগ দিতে সকাল থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঢাকায় উপস্থিত হন।

 

 

সেখানে নেতাকর্মীরা মাথায় হলুদ টুপি পরিধান করে হাতে পতাকা নিয়ে নেতা-কর্মীদের মুখে একটাই শ্লোগান শেখ হাসিনা ভোট চোর ' মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়া মুক্তি চাই'। স্লোগাণে স্লোগাণে সমাবেশে অংশ গ্রহণ করেন।

 


এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমের নেৃতেৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সালাউদ্দিন সালু, সদস্য সচিব মো. নাছির উদ্দিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নয়ন,  রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম (রফিক)ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম।

 

 

এবং যুগ্ম আহ্বায়ক মোমেন মিয়া, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, তারাব পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাব, সদস্য সচিব নহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান নীড়, কাঞ্চন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সোলেমান, মোমেন, মুজহাদসহ জেলা স্বেচ্ছাসেবক দলের আরো বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন