Logo
Logo
×

রাজনীতি

তারুণ্যের সমাবেশে মহানগর ছাত্রদলের বিশাল শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০২:৩৫ পিএম

তারুণ্যের সমাবেশে মহানগর ছাত্রদলের বিশাল শোডাউন
Swapno


ঢাকায় কেন্দ্র ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিভাগীয় তারুণ্যের সমাবেশে মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক রাহিদ ইস্তিয়াকের নেতৃত্বে মহানগর ছাত্রদলের হাজারো নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে তারুণ্যের সমাবেশ সফলের লক্ষে যোগদান করেন।

 

 

শনিবার (২২ জুলাই) দুপুর ২টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকায় বিভাগীয় তারুণ্যের সমাবেশে সরকার পতনের দাবিতে চলমান এক দফা আন্দোলনে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে এই সমাবেশ আয়োজন করা হয়েছে। এ সময় দেখা যায়, সমাবেশে যোগ দিতে সকাল থেকে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকায় উপস্থিত হন।

 

 

সেখানে নেতাকর্মীরা মাথায় সবুজ টুপি পরিধান করে হাতে পতাকা নিয়ে নেতা-কর্মীদের মুখে একটাই শ্লোগান শেখ হাসিনা ভোট চোর 'মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়া মুক্তি চাই'। স্লোগাণে স্লোগাণে সমাবেশে অংশ গ্রহণ করেন। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সম্পাদক বাবু ভূইয়া, মোঃ হাসান।

 

 

এবং সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন সরদার এর সার্বিক তত্ত্বাবধানে এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারন সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার এর নেতৃত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শাহাজাদা রতন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল।

 

 

এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক মোক্তাদির হোসেন হৃদয়, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ, আজিজুল ইসলাম রাব্বি, মহিউদ্দিন শাহ, সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক শাহাদাৎ, সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক একে হিরা, সদস্য সিফাতুর রহমান রাজু, মোঃ রাজু।

 

 

এবং শাহাদাৎ হোসেন রনি, আশরাফুল সহ আলামিন, কামাল, বাবু, মুন্না, তোফাজ্জল, তন্ময়, হাবিব, জুবায়ের, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল, বন্দর থানা ছাত্রদল, সদর থানা ছাত্রদল, তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, কদম রসুল কলেজ এর নেতৃবৃন্দ প্রমুখ।এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন