ঢাকার রাজপথে আলোড়ন সৃষ্টি করলেন জোসেফ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০২:৫৮ পিএম
ঢাকায় তারুণ্যের সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ বিশাল শোডাউন নিয়ে তারুণ্যের সমাবেশ অংশগ্রহণ করেন।
শনিবার (২২ জুলাই) বেলা ২টায় ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষে বন্দর,সিদ্ধিরগঞ্জ সদর থানা যুবদলসহ মহানগর যুবদলের সকল ইউনিটের নেতৃবৃন্দদের নিয়ে ব্যাপকভাবে তারুণ্যের সমাবেশে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ।
এ সময় যুবদলের লাল রং এর ক্যাপ ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন।


