Logo
Logo
×

রাজনীতি

তারুণ্যের সমাবেশে জি.এস শাহ আলমের বিশাল শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০৩:১৯ পিএম

তারুণ্যের সমাবেশে জি.এস শাহ আলমের বিশাল শোডাউন
Swapno


ঢাকায় তারুণ্যের সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুুগ্ম সম্পাদক জি.এস শাহ আলমের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের পক্ষে বিশাল শোডাউন নিয়ে তারুণ্যের সমাবেশ অংশগ্রহণ করেন।


শনিবার (২২ জুলাই) বেলা ২টায় ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের পক্ষে ব্যাপকভাবে নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুুগ্ম সম্পাদক জি.এস শাহ আলম। এ সময় স্বেচ্ছাসেবকদলের হলুদ রং এর ক্যাপ ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন।


এ সময় জি.এস শাহ আলমের নেতৃত্বে উপস্থিত ছিলেন, আব্দুল জব্বার সহ-সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবকদল, নূর আহমেদ ভূইয়া সোহেল, ওমর ফারুক শোভন, মাসুদ রানা, রুবেল কিবরিয়া,আবু মোরশেদ মোল্লা, ডালিম শিকদারসহ জেলা স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন