বিএনপি সভাপতির কন্যা ইভা কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সম্পাদক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ০১:২৬ পিএম
বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সহ–সভাপতির ১০টি পদ বাড়ানো হয়েছে। তবে সহসভাপতি পদ বাড়লেও কেন্দ্রীয় কমিটির আকার আগের মতোই রয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৩০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের পূর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ১১ জন এবং সাংগঠনিক সম্পাদক ১১ জন। এদিকে গত ১১ এপ্রিল সংগঠনটিরকেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে নতুন আটটি সম্পাদকীয় পদ সৃষ্টি করা হয়। পদগুলো হলো : অটিজম বিষয়ক সম্পাদক, মানবাধিকার বিষয়ক সম্পাদক, মাদরাসা শিক্ষা বিষয়ক সম্পাদক, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক, ছাত্রী ও নারী উন্নয়নবিষয়ক সম্পাদক, টেকসই উন্নয়ন লক্ষ্য বিষয়ক সম্পাদক, উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক।
এদিকে কমিটিতে পদ পেয়েছেন বিতর্কিত কয়েকজন নেতাকর্মীও। অনুসন্ধানে জানা যায়, ঢাবি শিক্ষার্থী ইসরাত জাহান ন‚র ইভার বাড়ি বি. বাড়িয়া জেলার আশুগঞ্জ থানা তালশহর ইউনিয়নে।এ ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ৫ জুলাই (রবিবার)।
তালশহর কারিমিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি নির্বাচিত হন ইভার বাবা ইব্রাহিম আলী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাফিউদ্দিন। ইভার বাবা ইব্রাহিম আলী ২০২০ সালে মৃত্যুর প‚র্ব পর্যন্ত তালশহর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
বিএনপি নেতা ইব্রাহিম আলীর মেয়ে ইসরাত জাহান ন‚র ইভা কেন্দ্রীয় ছাত্রলীগে পদ পাওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেনবি. বাড়িয়া জেলা আওয়ামী লীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বি. বাড়িয়া জেলা আওয়ামী লীগের একাধিক নেতা ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদকে জানান বিএনপি সভাপতির কন্যা বর্তমান সময়ে এমন পদ পাবে এটি অবিশ্বাস্য।বিস্ময় প্রকাশ করে তারা বলেন, ছাত্রলীগের এত কর্মী সংকট যে বিএনপি পরিবার থেকে কেন্দ্রীয় কমিটিতে স্থান দিতে হবে।
কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়া একাধিক নেতার সাথে আলাপ করে জানা যায় ঢাবি সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইভার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের প্রেমের গুঞ্জন রয়েছে। শয়নের সাথে ঘনিষ্টতার সুবাদে বিতার্কিক থেকে বাগিয়ে নিয়েছেন কেন্দ্রীয় কমিটির পদ।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের একাধিক নেতা এ প্রতিবেদককে জানান, বিএনপি নেতার কন্যা এবং রাজনৈতিক সক্রিয়তা না থাকলেও কেন্দ্রীয় কমিটিতে ইভার পদপাওয়া তাদের অবাক করেছে।
শয়নের সাথে সম্পর্কের সুবাদে ইভা কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেও অনেক যোগ্য ছাত্রনেতা কমিটিতে স্থান না পাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে ইসরাত জাহান ন‚র ইভার সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, তার বাবা ইব্রাহিম আলী বিএনপির রাজনীতি করতেন এমনটি তিনি জানতেন না। ঢাকা শহরে বেড়ে ওঠায় এলাকার সাথে তার যোগাযোগ কম।
২০১৫ সালে তালশহর ইউনিয়ন বিএনপির সম্মেলনের যে সকল ছবিতে তার বাবার উপস্থিতি রয়েছে সে সকল ছবির সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, আমার বাবা স্থানীয় সামাজিক কাজে সম্পৃক্ত ছিলেন তবে রাজনীতি করতেন এটি আমি আপনার কাছ থেকে প্রথম জানলাম।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি। এন.হুসেইন রনী /জেসি


