Logo
Logo
×

রাজনীতি

২৭ জুলাই শক্তি দেখাবে আ.লীগের তিন সংগঠন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০২:৪৮ পিএম

২৭ জুলাই শক্তি দেখাবে আ.লীগের তিন সংগঠন
Swapno


# প্রস্তুতি নিচ্ছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ
আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনে আছে বিএনপিসহ সমমনা কয়েকটি রাজনৈতিক দল। একের পর এক পালন করে আসছে ধারাবাহিক কর্মসূচি। আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

 

 

একই দিনে বিরোধী দলের বিপরীতে শান্তি, উন্নয়ন ও অগ্রযাত্রার তারুণ্যের সমাবেশ করবে  ক্ষসতাসীন আওয়ামী লীগও। গত ১২ জুলাই নয়াপল্টন ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আলাদা সমাবেশ করে বিএনপি ও আওয়ামী লীগ। সমাবেশ শান্তিপূর্ণ হলেও জনভোগান্তি ছিল চরমে। দুই দলের কর্মীদের মিছিলের কারণে ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হয়েছিল সাধারণ মানুষকে।

 

 

বিরক্ত হয়ে পায়ে হেঁটেই চলাচল করতে হয়েছে মানুষকে। ১৮ ও ১৯ জুলাই ঢাকায় দুই দলের পদযাত্রা কর্মসূচি ঘিরেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। প্রতিিিট কর্মসূচিতে নারায়ণগঞ্জ বিএনপি আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতা কর্মীরা বিশাল লোক নিয়ে অগ্রনী ভুমিকা পালন করে আসছে।

 

 

স্থানীয় রাজনীতিতেও কেউ কাউকে ছাড় দিচ্ছে না। তবে আগামী ২৭ জুলাই ক্ষমতাসীন দলের সহযোগি সংগঠন আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ যৌথ উদ্যোগে সমাবেশের ডাক দিয়েছে। তিন সংগঠনের কর্মসূচিকে সাফল্য মন্ডিত করার জন্য ঢাকার লাগোত জেলা নারায়ণগঞ্জ ক্ষমতাসীন দলের নেতারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছে। এই সমাবেশে ক্ষমতাসীন দলে তিন সংগঠন সর্বাত্বক শক্তি দেখাবে বলে জানান।

 


এদিকে আগামী ২৭ জুলাই রাজধানী ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। একই দিন ‘তারুণ্যের জয়যাত্রা’ শীর্ষক সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ‘চলো চলো, ঢাকা চলো’ সেøাগান তুলে বিএনপির ৮২ সাংগঠনিক জেলার নেতাকর্মীরা মহাসমাবেশে যোগ দেবেন বলে দলটি জানিয়েছে।

 

 

তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলাও ব্যপক প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে দিয়ে সরকার পতনের আন্দোলনের গতি চূড়ান্ত পর্যায়ে নেওয়া এবং রাজপথের দখল ফেরাতে চায় দলটি। তবে একই দিন রাজধানীতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন।

 

 

‘তারুণ্যের জয়যাত্রা’ কর্মসূচিটি ২৪ জুলাই হওয়ার কথা ছিল, তা পিছিয়ে ২৭ জুলাই করা হয়েছে। ক্ষমতাসীন দলটির নেতারা জানিয়েছেন, এ দিন বড় পরিসরে সমাবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে তারাও রাজপথের শক্তি দেখিয়ে দিতে চান। অনেকটা ওই দিন সবার দৃষ্টি থাকবে সেদিকেই।

 


আগামী ২৭ জুলাই রাজধানীতে বিএনপির সমাবেশের দিনে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগসংশ্লিষ্ট তিন সংগঠন। সেদিন দুপুর ২টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের কাছে সমাবেশ করবে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ এবং দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 

 


সংশ্লিষ্টরা জানিয়েছেন, আওয়ামী লীগের তিন সংগঠনের সমাবেশ শুধু বায়তুল মোকাররম মসজিদে সীমাবদ্ধ থাকবে না। পুরো রাজধানীজুড়ে অবস্থান নেবেন নেতাকর্মী ও সমর্থকরা। আর এই জনস্রোতে থানা ও ওয়ার্ডপর্যায়ে অংশ নেবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 


দলীয় সুত্রমতে, পূর্ব থেকে ঢাকার সকল আন্দোলনের মিছিল মিটিংয়ে নারায়ণগঞ্জ ঢাকার লাগোব জেলা হওয়ায় ব্যপক ভুমিকা পালন করে থাকে। তারাই ধারাবাহিকতায় ইতোমধ্যে ঢাকার মিছিল সমাবেশে নারায়ণগঞ্জের নেতারা বিশালা আকারে মিছিল নিয়ে জনসমাগম জমায়েত করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজর কারেন। আর এজন্য কেন্দ্রীয় ভাবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ বিভিন্ন ইস্যুতে আলোচনায় থাকেন।

 

 

কেননা নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জন্ম স্থানীয় নেতৃবৃন্দ দাবী করে থাকেন। বঙ্গবন্ধুর আত্মজীবনীতেও আওয়ামী লীগের প্রথম প্রতিষ্ঠা কালিন সভা এই জেলায় হয় তা উল্লেখ্য রয়েছে। তাছাড়া নারায়ণগঞ্জ ঢাকার পাশর্^বর্তি জেলা হওয়ায় এখান থেকে বিশাল মিছিল নিয়ে সহজে যোগদান করে স্থানীয় নেতৃবৃন্দ।  
 

 


জানাযায়, দেশজুড়ে চলমান কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ হবে। এ কর্মসূচি ২৪ জুলাই হওয়ার কথা ছিল, তা পিছিয়ে ২৭ জুলাই করা হয়েছে। জানা গেছে, বিএনপির কর্মসূচির বিষয়টি মাথায় রেখেই এ কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে।

 

 

তবে যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে দেশব্যাপী ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ করছে আওয়ামী যুবলীগ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ মহানগর ও টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলা ও ময়মনসিংহ জেলার সমন্বয়ে এবারে রাজধানীতে সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

 

এদিকে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা বলছেন, তিন সংগঠনের উদ্যোগে এই সমাবেশ হবে। এতে প্রধান অতিথি থাকবেন ওবায়দুল কাদের। অন্যান্য অতিথির বিষয়ে বৈঠক করে দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে। সমাবেশের নাম ‘ছাত্র ও যুব সমাবেশ’ হতে পারে।
 

 


জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদিরের সাথে যোগাযোগ করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনুর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই।

 


জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম জানান, আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের  সাংগঠনিক শক্তি এবং সামর্থ্য কতটুকু তা এসব সমাবেশ দিয়ে দেখিয়ে দেওয়া হবে। বিশেষ করে আমরা নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সবচেয়ে শক্তি দেখিয়ে প্রমান করে দিব নারায়ণ স্বেচ্ছাসেবক লীগ যে শক্তিশালী।

 

 

বিএনপিকে রাজনীতির মাঠে মোকাবিলা করতে আওয়ামী লীগের জন্য সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগই যথেষ্ট-এর প্রমাণ মিলবে এ সমাবেশ থেকে। আমরা এই সমাবেশকে বাস্তবায়ন করার জন্য ব্যপক প্রস্তুতি নিচ্ছি।

 


জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী জামির হোসেন রনি বলেন, স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমরা সর্বাত্বক প্রস্ততি নিচ্ছি। বিএপির যে কোন নৈরাজ্যকে প্রতিহত করার জন্য আমাদের স্বেচ্ছাসেবক লীগই যথেষ্ঠ।

 

 

নারায়ণগঞ্জ আওয়ামী লীগ থেকে শুরু করে সকল সহযোগি সংগঠন অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা স্বেচ্ছাসেবক লীগ পিছিয়ে নেই। ওই দিন আমরাও আদাদের শক্তি দেখাতে প্রস্তুত রয়েছি। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন