Logo
Logo
×

রাজনীতি

রাজধানীর বুকে গর্জন দেখাবে স্বেচ্ছাসেবক লীগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ০৯:১৮ পিএম

রাজধানীর বুকে গর্জন দেখাবে স্বেচ্ছাসেবক লীগ
Swapno


আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে একদফা আন্দোলনের ঘোষনা রাজধানীতে তারুন্যের সমাবেশ করেছে বিএনপি। তাদের বিপরীতে মাঠ না ছেড়ে শান্তি সমাবেশ নিয়ে রাজপথ দখলে রেখেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ইতোমেধ্য বিএনপি সমাবেশ করেছে পল্টন, সোহরাওয়ার্দি উদ্যানে।

 

 

বিপরীতে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে বায়তুল মোকাররমের উত্তর গেট, বঙ্গবন্ধু এভিউ নিউতে। ক্ষমতাসীন দল বিরোধী দল পাল্টা পাল্টি বড় জমায়েত সমাবেশে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ এবং বিএনপি ব্যপক ভুমিকা পালন করেছে। এবার আগামী ২৭ জুলাই রাজধানী ঢাকার বুকে বিএনপি ও আওয়ামী লীগের তিন সংগঠন সমাবেশ করবে।

 

 

এই সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে ঢাকার লাগোব জেলা নারায়ণগঞ্জের রাজনীতি উত্তেজনা চলছে। একই সাথে এই সমাবেশকে সাফল্য মন্ডিত করতে দুই দলের নেতা কর্মীরা প্রস্তুতি নিচ্ছে।

 


এদিকে রাজধানী ঢাকার আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ রাজনৈতিক বোদ্ধমহলে আলোচনা হচ্ছে। দুই দলের এক দফা কর্মসুচি নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা হচ্ছে। তবে রাজনীতি বিদদের মতে দুই দলের রাজপথ দখল  নিয়ে পারা পারিতে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। জানাযায় ২৭ জুলাই বিএনপি মহা সমাবেশ করবে।

 

 

তাদের বিপরীতে ক্ষমতাসীন দলের সহযোগি সংগঠন আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ শান্তি সমাবেশের ডাক দিয়েছে। আর এই সমাবেশকে সাফল্য মন্ডিত করার জন্য নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের নির্দেশনা দিয়েছে। তবে একই দিনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা হওয়ায় ওই দিন প্রতিষ্ঠা বাষির্কীর কর্মসূচি স্থগিত করে সমাবেশকে গুরুত্ব দেয়া হয়।

 

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে ১৯৯৪ সালের এই দিনে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ প্রতিষ্ঠিত হয়। তবে নারায়ণগঞ্জে ১৯ মাস যাবত স্বেচ্ছাসেবকলীগেরে কমিটি না থাকায় নেতৃত্বহীন হয়ে আছে স্বেচ্ছাসেবকলীগ।

 

 

কিন্তু যারা জেলা মহানগর স্বেচ্ছাসেবকলীগ কমিটির নেতৃত্বে আসতে চায় তারা তাদের নিজেদের মত করে সংগঠনের বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। একই সাথে ঢাকা সহ দলীয় সকল কর্মসূচি পালন করে যাচ্ছে।

 


দলীয় সূত্রে জানাযায়, আগামী ২৭ জুলাই আওয়ামী লীগের তিন সংগঠনের সমাবেশে নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সবচেয়ে বেশি গুরত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে চায়। কেননা যেহেতু এখানে জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি নেই তাই এখানকার পদ প্রত্যাশী নেতারা তাদের নেতৃত্বে হাজার খানিক নেতা কর্মী নিয়ে ব্যপক আকারে শোডাউন করে আগের চেয়ে বেশি লোকজন নিয়ে জমায়েত হতে চায়।

 

 

নারায়ণগঞ্জের জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের পগেদ আসতে চাওয়া নেতারা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের পাল্লা ভারি করছেন। সেই সাথে ঢাকার মিছিল মিটিংয়ে নজর কারা শোডাউন করে কেন্দ্রীয় নেতাদের কাছে যেতে চান। আর এতে করে তারা আগামী সম্মেলনে জেলা মহানগরে পদে আসতে চান।

 


 জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম জানান, স্বেচ্ছাসেবক লীগ হলো আওয়ামী লীগের সবচেয়ে সহযোগি শক্তিশালী সংগঠন। ২৭ জুলাইয়ের সমাবেশ এবং একই দিনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বাষির্কী হওয়ায় আমরা কেন্দ্রের নির্দেশনা মতে সমাবেশকে গুরত্ব দিচ্ছি।

 

 

কেননা এই সমাবেশ সাফল্য মন্ডিত করার জন্য কেন্দ্র থেকে নির্দেশনা রয়েছে। তাই ২৭ জুলাইয়ের সমাবেশে আমরা নেতৃত্বে হাজারের বেশি নেতা কর্মী নিয়ে রাজধানী ঢাকার সমাবেশ সফল করবো। সেই সাথে সেদিন আমরা নারায়ণগঞ্জের নেতা কর্মীরা রাজধানীর বুকে গর্জন দেখাতে চাই।

 


ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি প্রার্থী ছগীর আহম্মেদ জানান, আওয়ামী লীগের প্রধান সহযোগী সংগঠন হলো স্বেচ্ছাসেবকলীগ। কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা মতে আমরা ঢাকার সমাবেশে নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ মাঠ কাপিয়ে গর্জন দেখাতে চাই।

 

 

আর এজন্য আমরা নেতৃত্বে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে ঢাকার সমাবেশে যোগদান করতে এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। এই সমাবেশকে সফল করে বিএনপির যে কোন নৈরাজ্যকে প্রতিহত করবো।
 

 


জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী জামির হোসেন রনি জানান, আমরা বিএনপির যে কোন নৈরাজ্যকে প্রহিত করার জন্য প্রস্তুত রয়েছি। তাছাড়া ২৭ জুলাই ঢাকার সমাবেশে মাঠ কাপিয়ে বুঝিয়ে দিবো নারায়গঞ্জ স্বেচ্ছাসেবক লীগ শক্তিশালী। তাছাড়া নতুন কমিটিতে আমাদের দায়িত্ব দিলে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলবো।

 

 

সমাবেশে আমার নেতৃত্বে হাজারের বেশি নেতা কর্মী নিয়ে যোগদান করবো। আর এজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এছাড়া এই সমাবেশকে সফল করা জন্য মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পপাদক কায়কোবাদ রুবেলের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করবে বলে জানান তার সমর্থকরা। পাশা পাশি অন্যান নেতা কর্মীরা তাদের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান করবেন।এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন