মহাসমাবেশে চমক দেখাবে ফতুল্লার পাচঁটি ইউনিয়নের বিএনপি নেতারা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ০৯:২১ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাপ্রতিক সময়ে একের পর এক কর্মসূচি দিয়ে সারা বাংলাদেশেই নিজেদের অবস্থান শক্তিশালী হিবেবে তুলে ধরার চেষ্টা করছে। দীর্ঘ সময় ক্ষমতার বাহিরে থাকার দল অনেকটাই ঝিমিয়ে পড়েছিলো। নেতাকর্মীরা দেখা গিয়েছিলো মামলা হামলার ভয়ে রাজপথেও নামেনি দীর্ঘ সময় তবে তবে এক থেকে দের বছর যাবৎ আবারো সারাদেশেই নেতাকর্মীরা গর্জে উঠেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এখন কোন কর্মসূচি ডাকলেই সারাদেশেই আলোড়ন সৃষ্টি করে দেয় দলীয় নেতাকর্মীরা। বিশেষ করে বেশ কয়েকমাস যাবৎ বিএনপি ঢকায় লাগাতার কর্মসূচি পালন করে যাচ্ছে। আর এই কর্মসূচি ঘিরে আয়োজনের কোন ধরনের কমতি থাকেনা।
আর ঢাকার এই সকল কর্মসূচি পালনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে নারায়ণগঞ্জের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সাপ্রতিক সময়ে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ ও ঢাকাতে তারা তাদের কর্মসূচি পালনে কোর রকম কর্নপাত করেনি।
পুলিশি বাধা সহ সকল অসুবিধাকে উপেক্ষা করেই একের পর এক কর্মসূচি পালন করেছে। বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে গিয়াস-খোকন আশার পর থেকে আস্তে আস্তে পাল্টাতে শুরু হয় রাজনৈতিক দৃশ্যপট। জেলায় প্রতিটা থানা থেকে শুরু করে ,পৌরসভা ,ইউনিয়ন ,এবং ওয়ার্ড কমিটিগুলোও সঠিক ভাবে শেষ করা হয়েছে।
বিশেষ করে নারায়ণগঞ্জ জেলার মধ্যে ফতুল্লায় রাজনৈতিক ভাবে ব্যাপক ভূমিকা পালন করেছে এবং জেলা বিএনপির ফতুল্লা শক্শিালী কমিটি দিয়েছে। আর এই জেলার মধ্যে সবথেকে শক্তিশালী এবং ত্যাগী নেতাদের নিয়ে ফতুল্লা পাচটি ইউনিয়নের মধ্যে চারটির কমিটি দেওয়া হয়েছে।
আর এই ফতুল্লার পাচটি ইউনিয়নের নেতৃবৃন্দরা প্রত্যেকটি সভা সমাবেশ তারা তাদের যোগ্য নেতৃত্ব দিয়ে প্রতিটা ইউনিয়নের নেতারা আলাদা আলাদা ব্যানাতে নারায়ণগঞ্জ ও ঢাকাতে তাদের শক্তিমত্তা দেখিয়েছে। ইতিমধ্যে আবারো ২৭ জুলাই ঢাকায় হয়েছে বিএনপির কর্মসূচি জন্য ঢাক দেওয়া হয়েছে এতে নারায়ণঞ্জের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা রাখার জন্য এখন থেকেই প্রত্যেকটি ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীরা ২৭ তারিখের এই সমাবেশ সফল করতে এখন থেকেই প্রস্তুতি গ্রহন করেছে।
এ বিষয়ে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন বলেন,আমরা আমাদের নেতাকর্মীর নিয়ে বসেছি আগামী ২৭ তারিখ আমরা আমাদের কুতুবপুর ইউনিয়ন থেকে বিশাল বহর নিয়ে ঢাকার রাজপথে থাকবো। আমরা আমাদের ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের নেতৃবৃন্দদের সাথে বসেছি কিভাবে ২৭ তারিখ আমরা জমায়েত হবো।
আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো যতদিন না এই সরকারের পতন না হয়। আর এই সরকারের পতনের মাধ্যমেই একটি তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বলেন, আমাদের আন্দোলন চলমান রয়েছে। আগামী ২৭ জুলাই বিএনপির এই মহা সমাবেশে সফল করার লক্ষ্যে প্রস্তুতি গ্রহন করেছি। আমরা কুতুবপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ঢাকায় চমক দেখাবো।
আমরা মাঠ ছাড়বো না যেই পর্যন্ত এই স্বৈরাচার সরকারের পতন না হয় আমাদের এক দফা দাবির আন্দোলন চালিয়ে যাবো। আমাদের যতই অত্যাচার করা হোক না কেন আন্দোলন থেকে পিছ পা হবো না।
এ বিষয়ে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ জানান, আমরা দীর্ঘদিন যাবৎ এই সরকারের দ্বারা নির্যাতিত।প্রতিনিয়তই আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করে হয়রানী করা হচ্ছে। তার পরও আমরা সকল বাধা অতিক্রম করে রাজপথে আছি। আগামী ২৭ তারিখ ঢাকায় হাজারো নেতাকর্মী নিয়ে ফতুল্লা ইউনিয়ন বিএনপির মহা সমাবেশ সফল করবো।
আমরা আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছি না। আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন ঘটিয়েই ঘরে ফিরবো। এন.হুসেইন রনী /জেসি


