Logo
Logo
×

রাজনীতি

৩’শ নেতা-কর্মী নিয়ে আনোয়ার হোসেনের দ্বারস্থ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ১২:৪০ পিএম

৩’শ নেতা-কর্মী নিয়ে আনোয়ার হোসেনের দ্বারস্থ
Swapno


সম্মেলন হয়েছে ৫ মাস। কমিটি হচ্ছে, হবে। এমন প্রত্যাশা দিলেও দীর্ঘ মাসেও হয়নি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতাধীন নাসিক ১১নং ওয়ার্ডের দলীয় নয়া কমিটি। এমনকি সাধারণ সম্পাদক পদটি ঘোষণা করা হলেও এখনো শূণ্য রয়েছে সভাপতি পদটি। এ নিয়ে ক্ষোভ আর হাতাশায় স্থানীয় নেতাকর্মীরা।  

 

 

তাদের দাবী, শোকাবহ মাসের আগেই দলের অগ্রগতি বৃদ্ধির তাগিদে এ ওয়ার্ডে নির্বাচন দেয়া হোক অথবা এই ওয়ার্ডের সাবেক ত্রাণ ও পুর্ণবাসন বিষয়ক সম্পাদক সেলিম আহম্মেদ হেনাকে সভাপতি হিসেবে মনোনিত করে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হোক।  গতকাল সন্ধ্যায় ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির জট খোলার দাবী নিয়ে নগরীর ২নং রেল গেইটের দলীয় কার্যালয়ে জমায়েত হয়েছিলেন প্রায় ৩শ’ নেতাকর্মী।

 

 

এতে উপস্থিত ছিলেন ১১নং ওযার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদকসহ বীর মুক্তিযোদ্ধাগণ। তবে দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের কাছে দ্বারস্থ হয়ে সমাধানের কথা থাকলেও তিনি অসুস্থ থাকায় দেখা মিলেনি।

 


জানা গেছে, এরআগে দুই যুগ নতুন কমিটি না হওয়ায় দলটির সাংগঠনিক সক্রিয়তা ছিলনা এই ওয়ার্ডটিতে। পরবর্তিতে গত ৪ ফেব্রæয়ারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে শুধু জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করা হয়। তবে সভাপতি পদ টি স্থগিত রাখা হয়।

 

 

কিন্তু দীর্ঘ ৫ মাস পেরিয়ে গেলেও সভাপতি পদটি ঘোষনা না হওয়ায় হাতাশা প্রকাশ করেছেন তারা। আর অনতিবিলম্বে তারা সভাপতি পদটি পূরণ করার জন্য আবেদন জানিয়েছেন।

 


এসময় প্রায় ২০ থেকে ২২ জন বীর মুক্তিযোদ্ধাসহ ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড.নুরুল হুদা, সাবেক সভাপতি মো নুরুদ্দীন আহমেদ, ফতুল্লা থানা আওয়ামী লীগ এর সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ খান, সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. জামাল হোসেন, মো. মালাউদ্দিন মালু।

 

 

 বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন প্রধান,বীর মুক্তিযোদ্ধা খাজ সাহাবুদ্দিন,বীর মুক্তিযোদ্দা মো. আনোয়ার হোসেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,বীর মো. আলাউদ্দিন মোল্লা, নিমাই দে, মো. মতি মিয়া, আব্দুল রাকিব সর্দার, এড.সেলিনা ইয়াসমিন, মো. নিজাম, মো. আমির হোসেন সহ ১১নং ওযার্ড আওয়ামী লীগ এর সাবেক কাউন্সিলররা উপস্থিত ছিলেন।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন