রূপগঞ্জে তারাবো পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে তারাবো পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ১৬৬ কোটি ৮৭ লক্ষ ৫৭ হাজার ৮২ টাকার বাজেট ঘোষণা করা হয়।
তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এন জেড গ্রæপের চেয়ারম্যান নুরুজ্জামান খান,রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেডএম আনোয়ার,পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,মাহাবুবর রহমান মেহের, উপজেলা আওয়ামীল কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিব, ফিরুজ ভুইয়া,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজীর আহমেদ খান রিয়াজ,উপজেলা যুব মহিলালীগে সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা প্রমুখ। এন.হুসেইন রনী /জেসি


