হাজী ফারুক ওমরের উদ্যোগে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ০২:১০ পিএম
সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী হাজী ফারুক ওমরের উদ্যোগে স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে পালিত এসব কর্মস‚চির মধ্যে ছিলো বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ, কেক কর্তন, দোয়া মাহ্ফিল ও বৃক্ষরোপণ এবং মশারি বিতরণ করা হয়েছে। কর্মস‚চির শুরুতে সোনারগাঁ জাদুঘরের ১ নং গেট থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে এসে একটি বিশাল র্যালি শেষ হয়। র্যালি শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ককের বিভিন্ন পয়েন্টে শতাধিক ঔষধি ও ফলাদি বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী হাজী ফারুক ওমরের নিজ কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে প্রতিষ্ঠা বার্ষিকী ও বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। পরবর্তীতে ডেঙ্গু মশার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সচেতনতা সৃস্টির লক্ষ্যে ২'শতাধিক ছিন্নম‚ল মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। এ সময় উক্ত কর্মসূচিতে সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদ প্রত্যাশী হাজী ফারুক ওমর এর নেতৃত্বে সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত শত শত স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এন.হুসেইন রনী /জেসি


