Logo
Logo
×

রাজনীতি

ঢাকার মহাসমাবেশে রূপগঞ্জ উপজেলা যুবদলের অংশগ্রহণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ০৭:৩৬ পিএম

ঢাকার মহাসমাবেশে রূপগঞ্জ উপজেলা যুবদলের অংশগ্রহণ
Swapno

বিএনপির এক দফা কর্মসূচি ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী মনিরুজ্জামানের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১নং সহ-সভাপতি আবু মো.মাসুম এবং রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিম সরকার ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেলের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে বিশাল শোডাউনের মাধ্যমে ঢাকার মহাসমাবেশে অংশগ্রহণ করেন।

 

শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুনে সুসজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগসহ ১ দফা দাবিতে স্লোগানে স্লোগানে মহাসমাবেশে যোগদান করেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১নং সহ-সভাপতি আবু মো.মাসুম বক্তব্যে বলেন, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার লক্ষ্যে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করছি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার জন্য ১দফা আন্দোলন করে যাচ্ছি। এছাড়া আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সকল রাজবন্ধীদের মুক্তির দাবিতে আজকের এই মহাসমাবেশকে সফল করতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। 

 

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন