# এক মঞ্চে আইভী-শামীমকে প্রত্যাশা
আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠে উত্তাপ ছড়াচ্ছে আওয়ামী লীগ বিএনপি। একই সাথে সরকারকে ক্ষমতা থেকে হটাতে একের পর এক বিভিন্ন ইস্যুতে আন্দোলন করে যাচ্ছে বিএনপি। অপরদিকে বিএনপিকে ঠেকাতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও মাঠে শান্তি সমাবেশ করে যাচ্ছে।
এই শান্তি সমাবেশে নারায়ণগঞ্জ জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের পদপ্রত্যাশীরা রাজপথে থেকে চমক দেখাচ্ছেন। সেই সাথে সংগঠনকে শক্তিশালী করে তোলার জন্য তারা কোন অংশে পিছিয়ে নেই। দীর্ঘ ১৯ মাস পর সকল জল্পনা কল্পনা কাটিয়ে আগামী ৩১ জুলাই জেলা মহানগর সম্মেলন হতে যাচ্ছে। আর এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব পাচ্ছে জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
দলীয় সূত্রমতে, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নাম নিলেই সবার আগে উঠে আসে শামীম আইভীর নাম। ক্ষমতাসীন দলের স্থানীয় রাজনীতিতে এই দুই জনপ্রতিনিধির ব্যাপক প্রভাব রয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান অনুসারীদেরকে উত্তর মেরু হিসেবে জানেন। তাদের বিপরীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী অনুসারীদের দক্ষিন মেরু হিসেবে চিনে থাকেন। আওয়ামী লীগের স্থানীয় কমিটি থেকে শুরু করে মনোনয়নে এই জনপ্রতিনিধির প্রভাববিস্তার রয়েছে।
তাদেরকে বাদ দলের হাইে কমান্ডও অন্য চিন্তা করতে পারেন না। তাই এবার মেয়র আইভী এবং এমপি শামীম ওসমানের সমন্বয়ে এবার সম্মেলনের মাধ্যমে জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি হতে যাচ্ছে। আর এ নিয়ে জোরালো ভাবে শহর জুরে আলোচনা হচ্ছে। সেই সাথে এই সম্মেলনের মাধ্যমে এক মঞ্চে বসছেন আওয়ামী লীগের চিরপ্রতিদ্বন্দ্বী আইভী শামীম। এখানকার নতুন কমিটিতে যারা আসতে চাচ্ছে তারাও উত্তর দক্ষিন মেরুর জনপ্রতিনিধিদের অনুসারী।
এদিকে ৩১ জুলাই সম্মেলনকে সাফল্য মন্ডিত করার জন্য ইতোমধ্যে জেলা মহানগর যৌথ প্রস্তুতি সভা করেছে। সেই সাথে স্থানী নেতা কর্মীদেরকে ব্যাপক আকারে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দীর্ঘ ১৯ মাস কমিটি বিহীন হয়ে ছিল নারায়ণগঞ্জ জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগ। কেননা ২০২২ সনের ১৬ জানুয়ারি এখান জেলা মহানগর সকল থানা ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়।
অভিযোগ রয়েছে তখন স্বেচ্ছাসেবক লীগের বিলুপ্ত কমিটির দায়িত্বরত ব্যক্তিরা নৌকার পক্ষে কাজ না করায় এই কমিটি বিলুপ্ত করা হয়। আর এজন্য দের বছরের বেশি সময় এখানে কমিটি বিহীন হয়ে থাকে। তবে এই দের বছরে দলীয় কার্যক্রম বন্ধ ছিলনা। জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের পদপ্রত্যাশী নেতারা নিজেদের মত করে দলীয় কার্যক্রম চালিয়ে গেছেন। বিগত দিনে যারা দলকে ধরে রেখেছেন তাদের নেতৃত্বে যেন কমিটি আসে এই প্রত্যাশা তৃনমুল নেতা কমীদের।
খোঁজ নি জানা যায়, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভপতি সাধারণ সম্পাদক পদে আসার জন্য এক ঝাঁক নেতৃবৃন্দ মাঠে নেমে রাজপথ কাপিয়ে যাচ্ছেন। তাদের মাঝে অন্যতম ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগীর আহমেদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী হিসেবে দলের জন্য সংগঠনকে গুছিয়ে কাজ করে যাচ্ছেন। সেই সাথে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করে স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী করার জন্য মাঠে রয়েছে। শহরের রাজনীতিতে তিনি এমপি শামীম ওসমানের অনুসারী হিসেবে পরিচিত।
তার সাথে পাল্লা দিয়ে কোন অংশে পিছিয়ে নেই সোনারগাঁ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম। তিনি মাঠে ঘাটে রাজপথে মিছিল মিটিং করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে নিজের অবস্থান তুলে ধরেছেন। এছাড়া সাংগঠনিক ভাবেও নেতা কর্মীদের ঐক্যবদ্ধ রেখে স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করেছেন। সেই হিসেবে তিনিও জেলা স্বেচ্ছাসেবক লীগে পদে আসার জন্য আশাবাদি।
তবে এই নেতা আগে শামীম ওসমান বলয়ের রাজনীতিতে থাকলেও ২০১৮ সনের পর থেকে তিনি মেয়র আইভী বলয়ে সখ্যতা গড়ে তুলেছেন। আবার কেউ কেউ তাকে দক্ষিন মেরুর মেয়র আইভী বলয়ের লোক হিসেবেও জানেন। তবে জেলা স্বেচ্ছাসেবক লীগে মেয়র আইভী বলয় থেকে এক ভাবে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে এগিয়ে রয়েছেন জামির হোসেন রনি। সাধারণ সম্পাদক পদে তেমন ভাবে অন্য কোন র্প্রার্থী আলোচনায় না থাকায় তাকে নিয়ে আশা বাদছে নেতৃবৃন্দ।
এছাড়া জামির হোসেন রনি স্বেচ্ছাসেবক লীগের পূর্বের কমিটিতেও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। জেলা স্বেচ্ছাসেক লীগকে শক্তিশালী করার জন্য তিনি প্রতিটি থানা গিয়ে কাজ করে নিজের অবস্থান তৈরী করেছেন। তাছাড়া জেলা স্বেচ্ছাসেবক লীগে আইভী শামীম সমন্বয়ে কমিটির দিক দিয়েও তিনি পিছিয়ে নেই। তাকে মেয়র আইভী বলয়ের রাজনীতি হিসেবে জানে ক্ষমতাসীন দলের নেতারা। কিন্তু স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন নিয়ে আলোচনা হচ্ছে ওই দিনই এখানকার কমিটি ঘোষনা হতে যাচ্ছে। কমিটি ঘোষনা না হলেও কারা নেতৃত্বে আসছে তা নিয়ে ইতোমধ্যে আলোচনা হচ্ছে।
অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগে সম্মেলনের মাধ্যমে কার আসছে তা নিয়ে আলোচনা উঠেছে দলীয় নেতৃবৃন্দের মাঝে। এছাড়া মহানগর কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকে একঝাক নতুন নেতা কর্মী মাঠে নেমে রাজপথে মিছির মিটিংয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরী করেছেন। তাদের নিয়ে দলের মাঝে আলোচনাও হচ্ছে। তার মাঝে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন নতুন কমিটিতেও আলোচনায় রয়েছেন।
কেননা তিনি এর আগেও সাংসদ শামীম ওসমানের আশীর্বাদে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে আসেন। তবে তাকে নিয়ে অভিযোগ রয়েছে তিনি দীর্ঘ দিন মহানগর স্বেচ্ছাসেবক লীগ কমিটির দায়িত্বে থেকেও ওয়ার্ড কমিটি গঠনে ব্যর্থ হন। তাছাড়া নৌকার পক্ষে কার না করায় তাদের কমিটি বিলুপ্ত করা হয়। তবে উত্তর মেরু থেকে সভাপতি কিংবা অন্য কোন শক্তিশালী প্রার্থী না থাকায় তাকে নিয়ে নতুন কমিটিতে ভাবতে হচ্ছে।
তবে মহানগর স্বেচ্ছাসেবক লীগে মেয়র আইভী বলয় থেকে সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী হয়েছেন। তারা দুজনেই ছাত্রলীগ থেকে উঠে আসা ব্যক্তি। তার মাঝে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছে জেলা যুবলীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক তাহের উদ্দিন সানি। মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকে এই নেতা সদর-বন্দর সিদ্ধিরগঞ্জের ওয়ার্ড গুলোতে স্বেচ্ছাসেবক লীগে ঢেলে সাজানোর জন্য কাজ করে যাচ্ছেন।
সেই সাথে রাজপথে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি পালন করে দলীয় নেতা কর্মীদের ঐক্য বদ্ধ করে গড়ে তুলছেন। এছাড়া গত বছরের সেপ্টের থেকে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ করে দলের মাঝে নিজের অবস্থান তৈরী করেন। তাই তিনি সম্মেলনের মাধ্যমে দল তাকে মূল্যায়ন করবে বলে আশাবাদি। দলে দায়িত্ব পেয়ে দক্ষতার সাথে তা পালন করে সংগঠনকে শক্তিশালী ভাবে গড়ে তোলার জন্য সাজাতে চান। তার সাথে পাল্লা দিয়ে কোন অংশে পিছিয়ে নেই মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী কায়কোবাদ রুবেল।
তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্বের কমিটিতে দায়িত্ব পালরন করেছেন। তিনিও মেয়র আইভী বলয়ের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তাই এখানে সাধারণ সম্পাদক পদে দক্ষিন মেরুর বলয়ের দুজন প্রতিযোগিতা করছেন। তাই সম্মেলনের শেষ মুহুর্তে এসে নতুন কমিটিতে কারা আসছে তা নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। ৩১ জুলাইয়ের জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের দিন।
এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ.ফ.ম বাহা উদ্দিন নাসিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান এবং নগরমাতা নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী অথিতি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা দলের একাধিক নেতৃবৃন্দ। এস.এ/জেসি


