বিএনপির এক দফা কর্মসূচি ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা খাইরুল ইসলাম সজিব চমকপ্রদ এক বিশাল শোডাউনের মাধ্যমে ঢাকার মহাসমাবেশে অংশগ্রহণ করেন।
শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে যুবদলের হাজার হাজার নেতা-কর্মী খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে ব্যানার-ফেস্টুনে সুসজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগসহ ১ দফা দাবিতে স্লোগানে স্লোগানে চমকপ্রদ এক শোডাউনের মাধ্যমে বিএনপির মহাসমাবেশে যোগদান করেন।
এ সময় খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


