সায়েমের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের বিশাল চমক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ০২:৪৭ পিএম
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১দফা দাবিতে ঢাকার মহা-সমাবেশকে সফল করার লক্ষ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের হাজারো নেতাকর্মী ঢাকার ঐত্যিহাসিক মহা-সমাবেশে যোগদান করেন।
গতকাল শুক্রবার ( ২৮ জুলাই ) সকাল ১১টায় জেলা স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা বিশাল মিছিল নয়া পল্টনের মহা-সমাবেশে যোগদান করেন। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ফেস্টুন- ব্যানারে সুসজ্জিত হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক সোলেমানের মুক্তি চাই, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি এবং সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে মুখর্রিত হয়ে উঠে ঢাকার রাজপথ।
এ সময় জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সালাউদ্দিন সালু, সদস্য সচিব মো. নাছির উদ্দিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নয়ন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম (রফিক)ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম।
এবং যুগ্ম আহ্বায়ক মোমেন মিয়া, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, তারাব পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাব হোসেন, সদস্য সচিব নহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান নীড়, কাঞ্চন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল হোসেন।
এবং সদস্য সচিব স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা লিটন, তাহের, রাজন, গুলজার, মোমেন, সেলিম, শফিক মুজহাদসহ জেলা স্বেচ্ছাসেবক দলের আরো বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ। এন.হুসেইন রনী /জেসি


