নৌকাকে বিজয়ী করা না পর্যন্ত ঘরে ফিরবো না : খোকন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ০২:৪৯ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলহাজ্ব একেএম শামীম ওসমানের নির্বাচনী কেন্দ্র কমিটির উদ্যোগে গোদনাইল উচ্চ বিদ্যালয় ও গোদনাইল উত্তর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন বলেন,
“আমরা আজকে একটা নির্বাচন কেন্দ্র কমিটি করেছি এই নির্বাচন কমিটির একটাই কাজ থাকবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ- ৪ আসনের এমপি শামীম বিজয় না করে আমরা ঘরে ফিরব না। কি হবে না হবে সেটার চিন্তা না করে আমাদের এখন থেকে মাঠে থাকতে হবে।
আমাদের সকলের মনোবল থাকতে হবে আপনার আমাদের মনোবল থাকলেই এই এলাকার ২৫ হাজার ভোট এই কমিটির মাধ্যমেই সংগ্রহ করে নৌকা মার্কেটে বিজয়ী করতে হবে। আমরা খুব ভালো অবস্থানে আছি ভয়ের কিছু নাই আমাদের সকলের প্রচেষ্টাতেই নৌকা মার্কার বিজয়হবে এবং দেশ আরো উন্নয়নশীল হবে। উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকার বিকল্প নেই।”
২৮ জুলাই শুক্রবার ১০ নং ওয়ার্ড গোদনাইল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে গোদনাইল উত্তর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রীয় কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী মহিউদ্দিন আহমেদ,গোদনাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় কমিটির আহবায়ক কাজী নাজমুল ইসলাম বাবু। উক্ত আলোচনা সভায় সার্বিক আব্দুল কাদির মোল্লা ও আলহাজ্ব কাজী আমির হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এন.হুসেইন রনী /জেসি


