মহাসমাবেশে সাবেক সাংসদ আঙ্গুরের তাক লাগানো শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ০২:৫১ পিএম
বিএনপির এক দফা কর্মসূচি ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সফল সাংসদ আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুরের নেতৃত্বে আড়াইহাজার উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে ব্যাপকভাবে তাক লাগানো শোডাউনের মাধ্যমে মহাসমাবেশে অংশগ্রহণ করেন।
শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে আড়াইহাজার উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুরের নেতৃত্বে ব্যানার-ফেস্টুনে সুসজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগসহ ১ দফা দাবিতে স্লোগানে স্লোগানে তাক লাগানো এক শোডাউনের মাধ্যমে বিএনপির মহাসমাবেশে যোগদান করেন।
এ সময় আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুরের নেতৃত্বে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। এন.হুসেইন রনী /জেসি


