অয়ন ওসমানের পক্ষে ঢাকার রাজপথ কাঁপালেন যুবলীগ নেতা আহম্মেদ কাউসার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ০৭:৩৭ পিএম
‘দেশ বাঁচাতে সরকার, শেখ হাসিনার সরকার’ এই শ্লোগানকে সামনে রেখে বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম.শামীম ওসমানের নির্দেশনায় এবং নারায়ণগঞ্জের তারুণ্যের অহংকার ও তরুণ প্রজন্মের ভবিষ্য এ.কে.এম অয়ন ওসমানের পক্ষে হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢাকার রাজপথ কাঁপালেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা আহম্মেদ কাউসার।
শুক্রবার (২৮জুলাই) দুপুর ২টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটস্থ বাংলাদেশ আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন যুবলীগ নেতা আহম্মেদ কাউসার।
‘শেখ হাসিনা সরকার, বার বার দরকার, শামীম ওসমানের নেতৃত্বে আমরা আছি এক সাথে, অয়ন ওসমানের নেতৃত্বে আমরা আছি এক সাথে’ এই শ্লোগানে ঢাকার রাজপথ কাঁপান যুবলীগ নেতা আহম্মেদ কাউসার সহ হাজার হাজার ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এন.হুসেইন রনী /জেসি


