Logo
Logo
×

রাজনীতি

মহাসমাবেশে কাজী মনিরুজ্জামানের বিশাল শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ০৭:৫৫ পিএম

মহাসমাবেশে কাজী মনিরুজ্জামানের বিশাল শোডাউন
Swapno

 

বিএনপির এক দফা কর্মসূচি ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে ব্যাপকভাবে তাক লাগানো এক শোডাউনের মাধ্যমে ঢাকার মহাসমাবেশে অংশগ্রহণ করেন।

 

শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে ব্যানার-ফেস্টুনে সুসজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগসহ ১ দফা দাবিতে স্লোগানে স্লোগানে বিশাল এক শোডাউনের মাধ্যমে বিএনপির মহাসমাবেশে যোগদান করেন।

 

এ সময় কাজী মনিরুজ্জামান এর নেতৃত্বে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন