রাজধানীর প্রবেশমুখে দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি আজ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ০৯:৩৬ পিএম
# বিএনপির কর্মসূচি দেয়ার পর রাতে কর্মসূচি ঘোষণা করে যুবলীগ
ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আজ অবস্থান কর্মস‚চির ঘোষণা দিয়েছে বিএনপি। যুবলীগও রাজধানীর প্রবেশমুখগুলোয় আজ সমাবেশ করবে।
গতকাল শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনে দলীয় সমাবেশে থেকে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার সব প্রবেশমুখে বিএনপি অবস্থান কর্মস‚চি পালন করবে।ফখরুল বলেন, “আজকে আওয়ামী লীগের অপকর্মের কারণে আমাদের র্যাবের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে। আমি পরিষ্কার করে প্রশাসনকে বলতে চাই, আপনারা আজকে এই সরকারের পক্ষ নিয়ে জনগণের বিপক্ষে যাবেন না। আপনারা অন্যায়ভাবে গ্রেপ্তার বন্ধ করুন। মিথ্যা মামলা প্রত্যাহার করুন। তিনি আরও বলেন, সরকার পতনের আন্দোলনে তরুণদের ভ‚মিকা রাখতে হবে।সরকার পদত্যাগের একদফা দাবিতে রাজধানীতে সমাবেশ করছে বিএনপি। এতে অংশ নিয়েছেন দলটির হাজার হাজার নেতাকর্মী।
শুক্রবার দুপুর ২টার দিকে এ সমাবেশ শুরু হয়। তবে সকাল থেকেই সংশ্লিষ্ট এলাকায় এসে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা।আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ আগামীকাল শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে শান্তি সমাবেশের কর্মস‚চি ঘোষণা করেছে। এদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ কর্মস‚চি পালন করবে সংগঠনটি। গতকাল শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমানের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুল্লাহপুর, গাবতলী, টঙ্গী ব্রীজ, আমিনবাজার, বাবুবাজার, সাইনবোর্ড, কাঁচপুর ব্রীজ, শনিরআখড়া ও ধোলাইপাড়ে শান্তি সমাবেশ করবে যুবলীগ। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান এ কর্মস‚চির বিষয়টি নিশ্চিত করেন।
যুবলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, গুম, ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকির প্রতিবাদে আগামীকাল শনিবার যুবলীগ শান্তি সমাবেশ করবে।এর আগে নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশ করে কাল শনিবার রাজধানীর গুরুত্বপ‚র্ণ প্রবেশমুখগুলোয় অবস্থান কর্মস‚চি ঘোষণা করে। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অবস্থান কর্মস‚চি পালন করার কথা জানিয়েছে বিএনপি। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আয়োজনে শান্তি সমাবেশ হয়।


