Logo
Logo
×

রাজনীতি

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০৬:৪৭ পিএম

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
Swapno


সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে  দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ।


রবিবার (৩০ জুলাই) সকাল ১০ টায় সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এবং বেলা ১১ টার দিকে মেঘনা শিল্পাঞ্চলের মেঘনা টোলপ্লাজা এলাকা ও বিকেল ৪টায় কাঁচপুর মোড়ে এ প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপি-জামায়াতের বিরুদ্ধে নানামুখী স্লোগানের মাধ্যমে রাজপথ প্রকম্পিত করেন।


এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান,সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ সোহাগ রনি, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নেকবর হোসেন নাহিদ। এছাড়াও পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডা: আতিক উল্লাহ, সোনারগাঁ উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওসমান গণী, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সামসুজ্জামান সামসু, মোহাম্মদ হোসাইন, আরিফুল ইসলাম রবিন, মোশাররফ মেম্বার, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ ও আবু সাঈদসহ আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন