Logo
Logo
×

রাজনীতি

সিদ্ধিরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ আহত-২০, আটক-৫

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০১:৪৬ পিএম

সিদ্ধিরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ আহত-২০, আটক-৫
Swapno


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এসময় গুলিবৃদ্ধসহ আহত হয়েছেন বিএনপির কমপক্ষে ২০ জন নেতাকর্মী। এছাড়াও আহত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসিসহ দুজন পুলিশ সদস্য।

 

 

এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ৫ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২৯ জুলাই) দুপুর ১২ টার দিকে বিএনপি নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালনকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোডের দক্ষিণপাশে ডাচ্ বাংলা ব্যাংকের পিছনে হীরাঝিল এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

আহতরা হলেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ ও সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মিঠু, মহানগর যুবদলের যুগ্নআহ্বায়ক সাহেদ আহমেদসহ কমপক্ষে ২০ জন। তাৎক্ষনিক অন্যদের নাম পরিচয় জানা যায়নি। তারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন বলে দলীয় একটি সূত্র জানায়।
  

 


বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলে আহত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা ও উপ-পরিদর্শক সালেকুজ্জামান। বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি তদন্ত মোজাম্মেল হক।

 


আটকরা হলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন খান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, মহানগর যুবদল নেতা সাগর প্রধানসহ ৫ জন।

 

 

তাদের আটকের সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। পরে ওই দিন রাতেই মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খানকে ছেড়ে দেয়া হয়।

 


এরআগে সংঘর্ষের পরে বিএনপির কর্মসূচির প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাঠি-সোটা নিয়ে আবস্থান ও বিক্ষোভ মিছিল করেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান। উপস্থিত ছিলেন, থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতিসহ কয়েক শতাধিক নেতাকর্মী।

 


নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু বলেন,‘ঢাকার প্রবেশ মুখে অবস্থান’ কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নেতাকর্মীরা শিমরাইল মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়।

 

 

তখন শাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে একটি দল ডাচ্ বাংলা ব্যাংক এলাকা দিয়ে মহাসড়কে উঠার সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় পুলিশ টিয়ারশেল ও গুলি ছোড়ে। এতে বহু নেতাকর্মী আহত ও ৫ জনকে আটক করা হয়েছে।

 


সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, বিএনপি নেতাকর্মীদের মহাসড়ক থেকে সরে যেতে বললে তারা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রন ও মহাসড়কে নাশকতা প্রতিরোধে পুলিশ  টিয়ার সেল ও রাবার বুলেট ছোড়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

 


পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ যান চলাচল বন্ধ ও জনগণের নিরাপত্তা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন