Logo
Logo
×

রাজনীতি

শামীম ওসমানের নৌকাকে বিজয় না করে ঘরে ফিরে যাবোনা:ওয়ালী মাহমুদ খান

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০১:৪৬ পিএম

শামীম ওসমানের নৌকাকে বিজয় না করে ঘরে ফিরে যাবোনা:ওয়ালী মাহমুদ খান
Swapno

 

বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ও দলের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার (২৯ জুলাই) দুপুরে ফতুল্লার কাশিপুরস্থ এম. সাইফউল্লাহ বাদলের বাসভবনের সামনে এ জরুরী সভার আয়োজন করা হয়।

 

 

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম.সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এম.শওকত আলীর সঞ্চালণায় এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ খান, আসাদুজ্জামান আসাদ, লুৎফর রহমান স্বপন, আশরাফুল আলম, মোস্তফা কামাল।

 

 

এসময় বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ খান বলেন, থানা আওয়ামীলীগের সভাপতি এম.সাইফউল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক এম.শওকত আলী অসুস্থ্য শরীর নিয়ে আমাদের ডেকেছেন, আমরা তাদের ডাকের সারা দিয়ে এসেছি, তাই আমি তাদেরকে ধন্যবাদ জানাই।

 

 

আজকে বিএনপি-জামাত দেশের মধ্যে একটি ষড়যন্ত্র ও নৈরাজ্যের সৃষ্টি করা চেষ্টা করছে, আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে, ঐক্যবন্ধ হয়ে সকলে মিলে এক সাথে তাদেরকে জবাব দিতে হবে। আমার রাজনৈতিক গুরু হচ্ছেন এ.কে.এম শামসুজ্জোহা সাহেব, আজকে তার ছেলে এ.কে.এম শামীম ওসমান হচ্ছেন আমার নেতা।

 

 

তাই আমি বলতে চাই, আগামী নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশের উন্নয়নের রূপকার, জননেত্রী শেখ হাসিনাকে আবার দেশের প্রধানমন্ত্রী করবো। তাই  আমরা নেতা এ.কে.এম শামীম ওসমানের হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের প্রতিটি মানুষকে বুঝাতে হবে।

 

 

মহিলাদেরকে নিয়ে আমাদের মা-বোনদের কাছে যেতে হবে। এই সরকারের উন্নয়নের কথা বলতে হবে। আমার নেতা এ.কে.এম শামীম ওসমানকে বিপুল ভোটে আগামী নির্বাচনে বিজয় করতে হবে। শামীম ওসমানের নৌকাকে বিজয় না করে আমরা আর ঘরে ফিরে যাবো না।

 

 

এসময় সভায় বক্তারা আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থীর পক্ষে আমাদের জোড়ালো ভূমিকা পালন করতে দলকে সুসংগঠিত করতে হবে। দলের নেতাকর্মী মধ্যে কোন বেধাবেধ না রেখে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে।

 

 

আর আগামী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বাষিকীতে ফতুল্লা থানা আওয়ামী লীগ যাকজমক ভাবে পালন করা হবে। সবাইকে নিয়ে শাহাদাৎ বাষিকী পালন করার জন্য একমত পোষন করতে হবে। আমরা চাই ১৫ আগস্ট শোক দিবস পালনে প্রয়োজনে ফতুল্লার ৫ টি ইউনিয়নে ৫ দিন আলাদা ইউনিয়নে দিবস পালন করা হবে।

 

 

এমপি শামীম ওসমান থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে কথা বলে ফতুল্লায় কর্মসূচিতে যাতে অংশ গ্রহণ করে তার জন্য থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কথা বলবে। বক্তারা আরও বলেন, সামনে কঠিন সময় আসছে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কেউ দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে দলীয় ভাবে ব্যবস্থা নেয়া হবে।

 

 

আর দলীয় কমিটি গঠনে সবাইকে মূল্যায়ন করে কমিটি অর্ন্তভুক্ত করা হবে। আর থানা আওয়ামী লীগের কমিটিতে অনেকে মৃত্যুবরণ করেছে ঐ শুন্য পদ গুলোতে আলোচনা করে পূরণ করা হবে। এসময় সভায় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন শিকদার, ফরিদ আহম্মেদ লিটন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন মাষ্টার।

 

 

কোষাধ্যক্ষ জাকারিয়া জাকির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতিউর রহমান প্রধান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক শফিউল্লাহ শফি, প্রচার সম্পাদক জাহেদুল হক খোকন, সহ-প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, মহিলা বিষয়ক সম্পাদক বিউটি, শিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ন কবির রতন, সদস্য আবু মোহাম্মদ শরীফুল হক।

 

 

কাশীপুর ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এমএ সাত্তার, মো: বাবুল মিয়া, মিছির আলী, আমিরুল্লাহ, জেলা শ্রমিকলীগ নেতা আব্দুল কাদির, দুলাল হোসেন, লিটন সহ প্রমুখ।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন