Logo
Logo
×

রাজনীতি

পুলিশের বাধা উপেক্ষা করে ও অবস্থান কর্মসূচিতে সায়েমের চমক  

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০১:৪৯ পিএম

পুলিশের বাধা উপেক্ষা করে ও অবস্থান কর্মসূচিতে সায়েমের চমক  
Swapno


বিএনপির এক দফা আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ঢাকার প্রবেশমুখ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ চিটাগাং রোড মহাসড়কে পুলিশের ব্যাপক বাধা উপেক্ষা করে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে চমক সৃষ্টি করেছে।

 

 

এসময় সায়েমের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা চিটাগাং রোড মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে। বিএনপির নেতাকর্মীরা শ্লোগান দেন' বাঁধা আসবে যেখানে লড়াই হবে সেখানে'। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন' পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না' একটা গুলি চললে দশটা গুলি চলবে'।

 

 

শনিবার ( ২৯ জুলাই ) বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকার প্রবেশমুখের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সায়েমের নেতৃত্বে নেতাকর্মীরা প্রথম থেকে শেষ অবদি পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ ছাড়াও নারায়ণগঞ্জ বিএনপির সকল নেতাকর্মীদের উপর পুলিশি আক্রমনে আহতদের হসপিটালে পাঠানোর মতো ভূমিকা পালন করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সায়েম।

 

 

এ সময় সায়েমের নেতৃত্বে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন