Logo
Logo
×

রাজনীতি

সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল,সাধারণ সম্পাদক সাগর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০৯:৩২ পিএম

সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল,সাধারণ সম্পাদক সাগর
Swapno

 

সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য রাশেদুল ইসলাম রাসেলকে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং মো: শফিকুল ইসলাম সাগরকে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক করে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ।

 

সোমবার (৩১ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের প্যাডে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

 

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান কমিটি  অনুমোদন প্রসঙ্গে বলেন, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। শোকাবহ আগষ্ট মাসের পরই তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন