Logo
Logo
×

রাজনীতি

দীর্ঘ ১৯ মাস পর কমিটি পাচ্ছে স্বেচ্ছাসেবক লীগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ১০:২৯ পিএম

দীর্ঘ ১৯ মাস পর কমিটি পাচ্ছে স্বেচ্ছাসেবক লীগ
Swapno

 

# জেলা সভাপতি নিয়ে সোনারগাঁয়ে টানাটানি
# মহানগরে জুয়েল-সানি আলোচনায়
#  আজ সম্মেলন মঞ্চে থাকবেন আইভী-শামীম ওসমান

 

 

আগামী নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ এখন টান টান উত্তেজনা। শনিবার নারায়ণগঞ্জ সাইবোর্ড সহ কাচঁপুর, চিটাগাংরোড মহাসড়কে পুলিশের সাথে বিএনপির অবস্থান কর্মসূচি নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। একই সাথে শান্তি কর্মসূচি নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও মাঠে ছিল। একদিকে ক্ষমতাসীন দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অপর দিকে সাংগঠনিক ভাবে দলকে গুছিয়ে ঢেলে সাজাচ্ছে। তারই ধারাবাহিকতায় সকল জল্পনা কল্পনা শেষে দীর্ঘ ১৯ মাস পর আজ জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ দুপুর ২ টায় শহরের খানপুর ৩শ’ শয্যা হাসপাতালের সামনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

এদিকে জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগকে সফল করার জন্য স্থানীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতাদের চোখে পরার জন্য নিজেদের ছবির সাথে নেতাদের ছবি দিয়ে ব্যানার ফেষ্টুন লাগিয়ে পুরো শহর ভরে ফেলেছে। সেই সাথে সম্মেলনকে সফল্য করার জন্য ব্যপক আকারে প্রস্তুতি নিয়েছে জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের পদপ্রত্যাশী নেতারা। নির্বাচনের আগ মুহুর্তে এই সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের নেতারা শক্তির জানান দিতে র্সবাত্বক প্রস্তুতি নিয়েছে বলে জানান একাধিক নেতৃবৃন্দ।

 

দলীয় সূত্রমতে, ৩১ জুলাই সম্মেলনকে সাফল্য মন্ডিত করার জন্য ইতোমধ্যে জেলা মহানগর যৌথ প্রস্তুতি সভা করেছে। সেই সাথে স্থানীয় নেতা কর্মীদেরকে ব্যপক আকারে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দীর্ঘ ১৯ মাস কমিটি বিহীন হয়ে ছিল নারায়ণগঞ্জ জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগ। কেননা ২০২২ সনের ১৬ জানুয়ারি এখানকার জেলা মহানগর সকল থানা ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়। অভিযোগ রয়েছে তখন স্বেচ্ছাসেবক লীগের বিলুপ্ত কমিটির দায়িত্বরত ব্যক্তিরা নৌকার পক্ষে কাজ না করায় এই কমিটি বিলুপ্ত করা হয়।

 

আর এজন্য দেড় বছরের বেশি সময় এখানে কমিটি বিহীন হয়ে থাকে। তবে এই দেড় বছরে দলীয় কার্যক্রম বন্ধ ছিলনা। জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের পদপ্রত্যাশী নেতারা নিজেদের মত করে দলীয় কার্যক্রম চালিয়ে গেছেন। সেই সাথে নেতা দলীয় কর্মসূচিতে নেতা কর্মীদের চাঙ্গা রেখেছেন। বিগত দিনে যারা দলকে ধরে রেখেছেন তাদের নেতৃত্বে যেন কমিটি আসে এই প্রত্যাশা তৃনমুল নেতা কমীদের।

 

খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নাম নিলেই সবার আগে উঠে আসে  সাংসদ শামীম ওসমান এবং নাসিক মেয়র আইভীর নাম। ক্ষমতাসীন দলের স্থানীয় রাজনীতিতে এই দুই জনপ্রতিনিধির ব্যাপক প্রভাব রয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান অনুসারীদেরকে উত্তর মেরু হিসেবে জানেন। তাদের বিপরীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী অনুসারীদের দক্ষিন মেরু হিসেবে চিনে থাকেন।

 

আওয়ামী লীগের স্থানীয় কমিটি থেকে শুরু করে মনোনয়নে এই জনপ্রতিনিধির প্রভাব বিস্তার রয়েছে। তাদেরকে বাদ দিয়ে দলের হাই কমান্ডও অন্য চিন্তা করতে পারেন না। তাই এবার  মেয়র আইভী এবং এমপি শামীম ওসমানের সমন্বয়ে সম্মেলনের মাধ্যমে জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি হতে যাচ্ছে। আর এ নিয়ে জোরালো ভাবে শহর জুরে আলোচনা হচ্ছে। সেই সাথে এই সম্মেলনের মাধ্যমে এক মঞ্চে বসছেন আওয়ামী লীগের চিরপ্রতিদ্বন্দি আইভী শামীম। এখানকার নতুন কমিটিতে যারা আসতে চাচ্ছে তারাও উত্তর দক্ষিন মেরুর জনপ্রতিনিধিদের অনুসারী।  

 

জানা যায়, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক পদে আসার জন্য এক ঝাক নেতৃবন্দ মাঠে নেমে রাজপথ কাপিয়ে যাচ্ছেন। তাদের মাঝে অন্যতম ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগীর আহমেদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী হিসেবে দলের জন্য সংগঠনকে গুছিয়ে কাজ করে যাচ্ছেন। সেই সাথে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করে স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী করার জন্য মাঠে রয়েছে। শহরের রাজনীতিতে তিনি এমপি শামীম ওসমানের অনুসারী হিসেবে পরিচিত।

 

তার সাথে পাল্লা দিয়ে কোন অংশে পিছিয়ে নেই সোনারগাঁ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম। তিনি মাঠে ঘাটে রাজপথে মিছিল মিটিং করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে নিজের অবস্থান তুলে ধরছেন। এছাড়া সাংগঠনিক ভাবেও নেতা কর্মীদের ঐক্যবদ্ধ রেখে স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছেন। দীর্ঘ ১৯ মাস কমিটি স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের চ্ঙ্গাা রেখেছেন বলে তার দাবী।

 

সেই হিসেবে তিনিও জেলা স্বেচ্ছাসেবক লীগে পদে আসার জন্য আশাবাদি। সভাপতি পদ প্রত্যাশী দুই নেতাই সোনারগাঁ উপজেলার বাসিন্দা। তাই শহর জুরে আলোচনা হচ্ছে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ নিয়ে সোনারগাঁয়ের দুই নেতার টানা টানি চলছে। তাদের এই টানা টানি আজকেই শেষ হতে যাচ্ছে। জেলা স্বেচ্ছাসেবক লীগে মেয়র আইভী বলয় থেকে একক ভাবে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে এগিয়ে রয়েছেন জামির হোসেন রনি। সাধারণ সম্পাদক পদে তেমন ভাবে অন্য কোন র্প্রার্থী আলোচনায় না থাকায় তাকে নিয়ে আশা বাদছে  তৃনমূল নেতৃবৃন্দ।

 

এছাড়া জামির হোসেন রনি স্বেচ্ছাসেবক লীগের পূর্বের কমিটিতেও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। জেলা স্বেচ্ছাসেক লীগকে শক্তিশালী করার জন্য তিনি প্রতিটি থানা গিয়ে কাজ করে নিজের অবস্থান তৈরী করেছেন। তাছাড়া জেলা স্বেচ্ছাসেবক লীগে আইভী শামীম সমন্বয়ে কমিটির দিকি দিয়েও তিনি পিছিয়ে নেই। তাকের মেয়র আইভী বলয়ের রাজনীতি হিসেবে জানে ক্ষমতাসীন দলের নেতারা। কমিটি ঘোষনা হলেও কারা নেতৃত্বে আসছে তা নিয়ে ইতোমধ্যে আলোচনা হচ্ছে। যদিও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কে আসছে তা নিয়ে প্রায় পরিস্কার হয়ে রয়েছে।

 

অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটিতে কারা আসছে তা নিয়ে আলোচনা উঠেছে দলীয় নেতৃবৃন্দের মাঝে। এছাড়া মহানগর কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকে একঝাক নতুন নেতা কর্মী মাঠে নেমে রাজপথে মিছিল মিটিংয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরী করেছেন। তাদের নিয়ে দলের মাঝে আলোচনাও হচ্ছে। তার মাঝে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন নতুন কমিটিতেও আলোচনায় রয়েছেন।

 

কেননা তিনি এর আগেও সাংসদ শামীম ওসমানের আশীর্বাদে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে আসেন। তবে তাকে নিয়ে অভিযোগ রয়েছে তিনি দীর্ঘ দিন মহানগর স্বেচ্ছাসেবক লীগ কমিটির দায়িত্বে থেকেও ওয়ার্ড কমিটি গঠনে ব্যর্থ হন। তাছাড়া নৌকার পক্ষে কাজ না করায় তাদের কমিটি বিলুপ্ত করা হয়। তবে উত্তর মেরু থেকে সভাপতি কিংবা অন্য কোন  শক্তিশালী প্রার্থী না থাকায় তিনি সভাপতি পদে আসছে বলে আলোচনা হচ্ছে।

 

মহানগর স্বেচ্ছাসেবক লীগে মেয়র আইভী বলয় থেকে সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী হয়েছেন। তারা দুজনেই ছাত্রলীগ থেকে উঠে আসা ব্যক্তি। তার মাঝে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছে জেলা যুবলীগের তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক তাহের উদ্দিন সানি। মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকে এই নেতা সদর-বন্দর সিদ্ধিরগঞ্জের ওয়ার্ড গুলোতে স্বেচ্ছাসেবক লীগে ঢেলে সাজানোর জন্য কাজ করে যাচ্ছেন। সেই সাথে রাজপথে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি পালন করে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করে গড়ে তুলছেন।

 

এছাড়া গত বছরের সেপ্টের থেকে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ করে দলের মাঝে নিজের অবস্থান তৈরী করেন। তাই তিনি সম্মেলনের মাধ্যমে দল তাকে মূল্যায়ন করবে বলে আশাবাদি। দলে দায়িত্ব পেয়ে দক্ষতার সাথে তা পালন করে সংগঠনকে শক্তিশালী ভাবে গড়ে তোলার জন্য সাজাতে চান বলে জানান তিনি। তার সাথে পাল্লা দিয়ে কোন অংশে পিছিয়ে নেই মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী কায়কোবাদ রুবেল। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্বের কমিটিতে দায়িত্ব পালন করেছেন। তিনিও মেয়র আইভী বলয়ের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তাই এখানে সাধারণ সম্পাদক পদে দক্ষিন মেরুর বলয়ের দুজন প্রতিযোগিতা করছেন।

 

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ছগীর আহমেদ জানান, সম্মেলনকে সফল করারজন্য আমরা ব্যপক প্রস্ততি নিয়েছি। আমার নেতৃত্বে ২ থেকে ৩ হাজার লোক নিয়ে নগরীর চৌরঙ্গি পার্ক থেকে মিছিল নিয়ে সম্মেলন স্থলে যোগদান করবো।

 

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী জামির হোসেন রনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক লীগকে ঢেলে নতুন রূপে সাজিয়েছি। যা আজ নতুন কমিটির মাধ্যমে প্রকাশ হবে। এছাড়া সম্মেলনকে সফল করার জন্য আমার নেতৃত্বে আকাশ কালার গেঞ্জি পরে সজ্জিত হয়ে ২ থেকে ৩ হাজার লোক নিয়ে বিশাল শোডাউন করে সম্মেলনে যোগদান করবো।

 

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ও জেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তাহের উদ্দিন সানি জানান, ২০২২ সনের নাসিক নির্বাচনে নৌকার পক্ষে কাজ না করায় পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়। তাছাড়া তখন যারা দায়িত্বপালন করেছে তারা মহানগরের ওয়ার্ড কমিটি গুলোও গঠন করতে পারে নাই। আমরা যারা নতুন পদ প্রত্যাশী তাদের মাঝে আমি মহানগরের প্রতিটি ওয়ার্ডের নেতা কর্মীদের সাথে সখ্যতা তৈরী করেছি।

 

তাছাড়া আমরা মনেকরি জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগ কমিটি এমপি শামীম ওসমান এবং মেয়র আইভীর সমন্বয়ে কমিটি হতে যাচ্ছে। তবে সম্মেলনকে সফল করার জন্য আমরা ব্যপক আকারে প্রস্তুতি নিয়েছি। আমরা নেতৃত্বে প্রায় ৩ হাজারের বেশি লোক নিয়ে সম্মেলন যোগদান করবো। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন