Logo
Logo
×

রাজনীতি

সাগর প্রধানের মুক্তির দাবিতে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ১০:৩৬ পিএম

সাগর প্রধানের মুক্তির দাবিতে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল
Swapno


নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

 

সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ শহীদ মিনার থেকে সাগর প্রধানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা। পরবর্তীতে মহানগর যুবদলের নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান মুক্তি চাই এবং সরকারের পদত্যাগসহ ১ দফা দাবিতে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির জনসমাবেশে যোগদান করেন। 

 

এ সময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ মহনগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ড. মঞ্জুরুল আলম মুছা, সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো তরিকুল ইসলাম,সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা মাহাবুব,সাবেক মহানগর যুবদল নেতা সুজন,আরমান প্রধান, জাকির হোসেন,হুমায়ন,সুমন, হালিম,মান্নান,শিপন,সুজন,আলগীর,মিলন ভূইয়া,মনির,আব্দুল জব্বার,ফারুক,রুবেল,আমান,রাহিদ আল-আমিন প্রমুখ। 
 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন