Logo
Logo
×

রাজনীতি

ফ্রন্টলাইনে নেই মন্তু-সজল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ১০:৪৩ পিএম

ফ্রন্টলাইনে নেই মন্তু-সজল
Swapno

 

# মার খেলেন যুগ্ম আহ্বায়ক সাগর-শাহেদ

 

 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলে এক দায়সারা নেতৃত্ব চলমান রয়েছে। কারণ বিএনপির আন্দোলন সংগ্রামের সংগ্রামী ভূমিকা রাখার উপক্রম হলেই গা ঢাকা দিয়ে সংগ্রামী ভূমিকা এড়িয়ে চলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু এবং সদস্য সচিব মনিরুল ইসলাম সজল। গত ২৯ জুলাই কেন্দ্র ঘোষিত বিএনপির অবস্থান কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় মহাসড়কে অবস্থান নিতে গেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় মহানগর বিএনপির নেতাদের রক্ষার্থে মহানগর যুবদলের পক্ষ থেকে সংগ্রামী ভূমিকা পালন করতে গিয়ে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান এবং আরেক যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ। তবে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি পালনের প্রস্তুতি থেকে শুরু করে পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া পর্যন্ত মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু এবং সদস্য সচিব মনিরুল ইসলাম সজলকে সম্পূর্ণ নিষ্ক্রিয় দেখা যায়।

 

দলীয় সূত্র বলছে, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু এবং সদস্য সচিব মনিরুল ইসলাম সজল মহানগর যুবদলের নেতৃত্বে আসার পর থেকেই নানা মুখী বিতর্ক সহ দায়সারা নেতৃত্বের একাধিকবার তাদের কর্মকান্ডে উল্লেখিত করেন। এছাড়া অর্থ স্বার্থের প্রতি আকৃষ্ট হয়ে বরাবরই কমিটি পূর্ণাঙ্গ করতে গিয়ে বিতর্কে জড়িয়ে কমিটি গঠনে ব্যর্থ হন। এছাড়া ধীরে ধীরে নেতৃত্ব প্রদানেও অযোগ্যতার জানান দেন।

 

কিন্তু আবারও নেতৃত্বের অযোগ্যতা এবং দায়সারা নেতৃত্বের বিষয়টি উল্লেখ করলেন মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু এবং সদস্য সচিব মনিরুল ইসলাম সজল মহানগর বিএনপির অবস্থান কর্মসূচিতে। গত ২৯ জুলাই কেন্দ্র ঘোষিত মহানগর বিএনপির অবস্থান কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় মহাসড়কে অবস্থান নিতে গেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটনা ঘটে।

 

তবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অবস্থান কর্মসূচিতে থেকে ছিলেন না মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু এবং সদস্য সচিব মনিরুল ইসলাম সজল। কিন্তু নারায়ণগঞ্জ মহানগরের যুবদলের সক্রিয় দুই যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান ও শাহেদ আহমেদ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাথে সহযোগী সংগঠন হিসেবে অবস্থান কর্মসূচির প্রথম থেকেই তাদের কর্মী সমর্থক নিয়ে উপস্থিত ছিলেন। এছাড়া পুলিশ অবস্থান কর্মসূচিতে ধাওয়া দিলে মহানগর বিএনপির নেতাদের সাথে অবস্থান করতে থাকেন।

 

মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেনের উপর পুলিশ লাঠিচার্জ শুরু করলে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান তাকে রক্ষা করতে গেলে পুলিশ ক্ষিপ্ত হয়ে লাঠি চার্জ করলে গুরুতর আহত হন সাগর প্রধান। পরবর্তীতে তাকে আহত অবস্থায়ই পুলিশ গ্রেপ্তার করে। এছাড়া সেসময় মহানগর যুবদলের আরেক যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ এবং তার কর্মী সমর্থকদের উপরও পুলিশ লাঠি চার্জ করে একপর্যায়ে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শাহেদ।

 

অবস্থান কর্মসূচিতে মহানগর যুবদলের দুই আহ্বায়কের ভূমিকা অতুলনীয় থাকলেও মহানগর যুবদলের আহ্বায়ক এবং সদস্য সচিবের নিষ্ক্রিয়তা নিয়ে মহানগরের যুবদলের নেতাকর্মীদের মধ্যে নানামুখী সমালোচনা চলমান রয়েছে। এছাড়া মহানগর যুবদলের অসংখ্য কর্মী সমর্থক আহত এবং মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ এবং যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ গুরুতর অবস্থায় থাকলেও এখনো নীরব ভূমিকায় রয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু এবং সদস্য সচিব মনিরুল ইসলাম সজল। যার কারণে মহানগর যুবদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের ঢেউ বইছে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন