Logo
Logo
×

রাজনীতি

যেখানে এবার শামীম ওসমানের সংকট

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ১০:৫০ পিএম

যেখানে এবার শামীম ওসমানের সংকট
Swapno

 

# বিপুল সংখ্যক কর্মী নিয়েও রাজপথ সেভাবে কাঁপিয়ে তুলতে ব্যর্থ হয়েছেন এবার

 

 

ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে। এই নির্বাচন দেশের দুইটি প্রধান দল বর্তমান ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামীলীগ ও জাতীয়তাবাদী দল বিএনপির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামীলীগ টানা তিনবার সরকার গঠন করেছে। তবে এবারে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আঁট ঘাট বেঁধে মাঠে নেমেছে। নিজেদের অস্তিত্বের লড়াই হিসেবেই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বিএনপি ও শরীক দলগুলো।

 

এ নির্বাচনে দেশের বাইরে থেকেও সরকারের উপর চাপ রয়েছে বলে একটি খবর সবদিকে চাউর রয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ আগামী নির্বাচনকেও নিজেদের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছে। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে বিরোধী দলগুলো যেতে নারাজ। অপরদিকে সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামীলীগ। আগামী নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নারায়ণগঞ্জে সরকারী দলের লোকজনদের মাঠে নামতে দেখা গিয়েছে।

 

তবে টানা ১৫ বছর সরকারে থাকা নারায়ণগঞ্জের ত্যাগী নেতাকর্মীদের মনে ক্ষোভ বা কষ্ট রয়েই গেছে বলে মনে করছে অনেকে। এবারের ঢাকার সমাবেশে বিশেষ করে ফতুল্লা ও সিদ্ধিরসঞ্জের হেভিওয়েট নেতাদের দেখা গেলেও আগের মতো গর্জন করতে তাদের দেখা যায়নি। বিপুল সংখ্যক কর্মী নিয়েও তারা রাজপথ সেভাবে কাঁপিয়ে তুলতে ব্যর্থ হয়েছেন এবার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ বিএনপি নেতাকর্মীদের সামনে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের নেতাকর্মীরা কতটা দাঁড়াতে পারবে এ নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা।

 

দ্বাদশ সংসদ নির্বাচন বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এই নির্বাচনকে ঘিরে শুধু দেশেই নয় দেশের বাইরেও চলছে উত্তেজনা। সবশেষে নির্বাচন কোন দিকে মোড় নেয় এ নিয়েও নানা কথা চাউর রয়েছে। এবারের নির্বাচন দেশের দুই বড় দলই আঁটঘাট বেঁধে মাঠে নামবে। বর্তমান ক্ষমতাসীন দলে সুবিধাবাদী হিসেবে খ্যাত অনেকেই নেতা বনে গেছেন। আবার অপরদিকে ত্যাগী অনেক নেতাই দল থেকে কোনো ধরনের সুবিধা বা অবহেলা পেয়ে মনোকষ্টে দল থেকে দূরে অবস্থান করছে।

 

ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগের এমন অনেক নেতা রয়েছে যারা দলকে ভালোবাসলেও বিগত ১৫ বছরের দলের হেভী ওয়েট নেতাদের কার্যকলাপে তারা অসন্তুষ্ট। তবে তারা মুখ খুলতে পারছেনা অনেকেই। দলের বাইরের শক্তির কাছেও অনেক সময় আওয়ামীলীগ নেতাকর্মীরা অসহায় এ ব্যাপারে সাংসদ শামীম ওসমানের কাছে কোনো অভিযোগ করেও কোনো রকম সুরাহা তারা পাননি বলেও অভিযোগ। অপরদিকে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও থানা কমিটি নিয়েও নানা অনিয়মের অভিযোগ রয়েছে।

 

আর এসমস্ত কারনে আগামী সংসদ নির্বাচনে রাজপথে আওয়ামীলীগের লড়াকু সৈনিকের খুব অভাব হবে বলে মনে করছে অনেকে। অপরদিকে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জেই শুধু নয় পুরো নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। বিএনপির এই ঐক্য যদি শেষ পর্যন্ত টিকে থাকে তাহলে আগামী নির্বাচন বিশেষ করে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হবে জাতীয় সংসদ নির্বাচন।

 

শুধু দেশেই নয়, দেশের বাইরেও সাংসদ শামীম ওসমানের আসনটির দিকে সবার নজর রয়েছে। শামীম ওসমানের  বিশাল নেতাকর্মী রয়েছে রয়েছে বলে অনেকই মনে করে। তবে এবারের ঢাকার সমাবেশে যে পরিমান নেতাকর্মী রাজপথ কাঁপানোর কথা সেভাবে রাজপথ কাঁপাতে পারেননি তাঁর নেতাকর্মীরা। তবে শামীম ওসমান নিজেই রাজপথে স্লোগান ধরেছেন।

 

ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বেশ কয়েকজন নেতার সাথে কথা বলে জানা গেছে, বেশ কয়েক বছর ধরেই তারা দলের কাছে অবহেলিত হয়ে আছেন। এছাড়াও দলের বাইরে থেকেও অনেকেই বিভিন্ন সময় কোনঠাসা করে তুলেছে। এ ব্যাপারে সাংসদ নিজেও অবগত আছেন। কিন্তু সমস্যা সমাধানে তিনি কোনো ধরনের পদক্ষেপ নেননি। আগামী সংসদ নির্বাচনে শুধু মাত্র দলকে ভালোবেসে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে নেতাকর্মীরা মাঠে থাকলেও তারা মন থেকে কতোটা দলের জন্য কাজ করবে এ নিয়েও রয়েছে নানা সংশয়। এস.এ/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন