গিয়াস উদ্দিন মডেল কলেজ জ্বালিয়ে দেয়ার কথা বললেন কাউন্সিলর মতি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ১১:০৫ পিএম
# মজিবুর আর ইয়াছিনের সাথে মিছিল করার সময় তিনি এমন কথা বলেন
গতকাল সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের একটি মিছিলে নেতৃত্ব দিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি হাজী মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মতিউর রহমান মতি। মিছিল চলাকালে এক পর্যায়ে মতি বলেন গিয়াস উদ্দিন মডেল কলেজটি তিনি আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন। একটি ভিডিও ভয়েজ রেকর্ডিং এ তাকে এমন কথা বলতে শোনা যায়।
মতি বলেন, গিয়াস উদ্দিন এই এখানে কখন আসে কখন বসে তা যেনো মতিকে জানানো হয়। তাহলে মতি এসে স্কুল সহ জ্বালিয়ে দেবেন। এ সময় তার সঙ্গে ছিলেন হাজী মজিবুর এবং হাজী ইয়াছিন। ফলে তিনি একজন জনপ্রতিনিধি হয়ে এভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়ার কথা বলতে পারেন না বলে মনে করেন সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ। আতঙ্ক ছড়িয়ে পরেছে শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্রছাত্রী এবং অভিবাবক মহলেও।
এদিকে সূত্রমতে জানা গেছে, কাউন্সিলর মতি দুদকের মামলায় ওয়ার্টেভুক্ত একজন আসামী। অথচ সে প্রকাশ্যেই নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান এবং মজুবুর ও ইয়াছিনের সঙ্গে মিছিল করছেন। তাও আবার পুলিশের সামনে। তাই বিষয়টি নিয়ে সিদ্ধিরগঞ্জের সাধারণ মানুষের মাঝে সমালোচনার ঝড় বইছে। এস.এ/জেসি


