Logo
Logo
×

রাজনীতি

যুবলীগ নেতা রাজু’র বিক্ষোভ মিছিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০১:২৮ পিএম

যুবলীগ নেতা রাজু’র বিক্ষোভ মিছিল
Swapno


বন্দরে বিএনপি ও জামায়াতের অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বন্দর থানা যুবলীগের একাংশের নেতাকর্মীরা। আওয়ামীলীগের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী ঘোষণা অনুযায়ী রোববার (৩০ জুলাই) বিকেলে রাজবাড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রাজবাড়ী, বন্দর গার্লস স্কুল মোড়,বন্দর বাজার, আমিন,রেলি,খাঁনবাড়ি, চিতাশাল ও কোটপাড়াসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভায় মিলিত হয়।  

 

 

মিছিলের নেতৃত্ব দেন বন্দর থানা যুবলীগ নেতা ও বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সদস্য রাজু আহমেদ। মিছিল শেষে বন্দর সিরাজদ্দৌলা ক্লাব মাঠের সামনে পথ সভায় রুপ নেয়। পথ সভায় রাজু আহমেদ বলেন, বিএনপি-জামায়াত গতকাল রাজধানীর প্রবেশপথে অবরোধের নামে শান্তিপূর্ণ সমাবেশের নাম দিয়ে তাদের পুরাতন চেহারায় নতুন করে আবির্ভূত হয়েছে। তারা বাসে আগুন দিয়েছে, গাড়ি ভাঙচুর করেছে, অগ্নিসন্ত্রাস করেছে। এদের ছাড় দেয়া যায় না।

 

 

আগামী সংসদ নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র শুরু করেছে। তারা আবারো আগুন সন্ত্রাস সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করছে। আমরা বন্দর থানা যুবলীগ নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান ও বন্দরে আওয়ামীলীগের অভিভাবক এমএ রশিদের নেতৃত্বে সকল নেতাকর্মীদের নিয়ে বিএনপি-জামাতের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে নির্বাচন পর্যন্ত মাঠে থাকবো ইনশাআল্লাহ।

 

 

এ সময় বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার যুবলীগ নেতা ইমন, বন্দর উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সস্পাদক সাইদুল ইসলাম সবুজ, কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহাগ। 

 

 

কলাগাছিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুন আহমেদ, বন্দর থানা যুবলীগ নেতা আমিন, মোকলেছ, নুরুজ্জামান, আমানউল্লাহ, সাদ্দাম হোসেন, রুবেল, ইমরান চিশতী, সুজন,বাবু, জুয়েল, সাইদুল, নাসির, সোহাগ, দুখু রানা, সায়েম, অপু, রিয়াদ, রকিব, শেখ সিফাত, রাব্বি, সানী প্রমুখ।  এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন