Logo
Logo
×

রাজনীতি

জনসমাবেশে সাবেক সাংসদ আঙ্গুরের বিশাল শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০২:১৯ পিএম

জনসমাবেশে সাবেক সাংসদ আঙ্গুরের বিশাল শোডাউন
Swapno


কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিতে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজিত জনসমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সফল সাংসদ আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুরের নেতৃত্বে আড়াইহাজার উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী নিয়ে ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। 

 

সোমবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিস সংলগ্ন জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জনসমাবেশে আড়াইহাজার উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুরের নেতৃত্বে ব্যানার-ফেস্টুনে সুসজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগসহ ১ দফা দাবিতে স্লোগানে স্লোগানে জনসমাবেশস্থল প্রকম্পিত করেন।

 

এ সময় আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুরের নেতৃত্বে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন